‘বন্দে মাতরম’ নিয়ে কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা দিয়েছে, তার বিরুদ্ধে সরব হল নাগাল্যান্ডের ছাত্র সংগঠন নাগা স্টুডেন্টস’ ফেডারেশন (এনএসএফ)। তাদের বক্তব্য, নাগা মানুষজনের ঐতিহাসিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বাস্তবতাকে কোনও ভাবেই তুলে ধরে না এই গান।
আরও পড়ুন:
নির্দেশিকা জারি করে অমিত শাহের নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছে, সরকারি অনুষ্ঠানে এ বার থেকে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গাওয়ার আগে গাইতে হবে জাতীয় গান ‘বন্দে মাতরম’। তার বিধিও স্থির করে দেওয়া হয়েছে। এই নিয়েই এ বার এনএসএফ সরব। তাদের ‘পরিচয়, অনন্য ইতিহাসকে’ অবমাননা করে এমন কোনও মত বা প্রথা তাদের উপর চাপানো যায় না বলে জানিয়েছে ওই সংগঠন। তারা এ-ও জানিয়েছে, স্কুলগুলি শিক্ষাগ্রহণের জায়গা। সেখানে এ ধরনের আদেশ পালন বাধ্যতামূলক হতে পারে না। এই নিয়ে যাতে কোনও নির্দেশিকা জারি করা না হয়, নাগাল্যান্ড বোর্ড অফ স্কুল এডুকেশনকে সেই অনুরোধ জানিয়েছে ওই সংগঠন।