Advertisement
E-Paper

প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের আশপাশে বস্তি উচ্ছেদে সক্রিয় কেন্দ্র, ৬ মার্চের মধ্যে ৭১৭টি বাড়ি খালি করার নোটিস জারি

প্রকাশিত খবরে দাবি, রেসকোর্স রোডের ভাই রাম ক্যাম্প, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি ক্যাম্পের বাসিন্দা মোট ৭১৭টি পরিবারকে বাড়ি খালি করে পুনর্বাসন প্রকল্পে নির্দিষ্ট স্থানে চলে যাওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৬
717 households near PM Narendra Modi’s house asked to vacate by March 6

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের কাছে রেসকোর্স রোডে (যার নতুন নাম ‘লোককল্যাণ মার্গ) অবস্থিত তিনটি বস্তি অপসারণে সক্রিয় হল সরকার। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রকের তরফে সংশ্লিষ্ট বাসিন্দাদের ৬ মার্চের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাচক্রে, দিল্লিতে বিজেপির ক্ষমতা দখলের বর্ষপূর্তির আগেই জারি হয়েছে ওই নোটিস। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবরে দাবি, রেসকোর্স রোডের ভাই রাম ক্যাম্প, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি ক্যাম্পের বাসিন্দা মোট ৭১৭টি পরিবারকে ওই নোটিস পাঠানো হয়েছে। নির্দেশ না মানলে সংশ্লিষ্ট পরিবারগুলির বিরুদ্ধে ‘প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে’ বলে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে নোটিসে।

তবে উচ্ছেদের পাশাপাশি ঘরছাড়া পরিবারগুলির জন্য পুনর্বাসনেও সক্রিয় হয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই সরকারি সংস্থা ‘দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড’ (ডিইউএসআইবি) তাঁদের জন্য বিকল্প বাসস্থান তৈরি করেছে। ৭১৭টি পরিবারকে ৬ মার্চের মধ্যে সাভদা ঘেভরার ডিইউএসআইবি কলোনিতে বরাদ্দকৃত ফ্ল্যাটগুলিতে চলে যেতে বলেছে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রক পরিচালিত ‘ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস’। কিন্তু দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে ‘পুনর্বাসন প্যাকেজে’ নির্মিত সাভদা ঘেভরার ওই কলোনি থেকে রেসকোর্স রোডের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। এর ফলে ঘরছাড়া পরিবারগুলির অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে।

PM Narendra Modi Households Slum Eviction Notice Eviction Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy