Advertisement
E-Paper

Narendra Modi: দুনিয়ার সঙ্কটে মোদীর মুখে ‘শক্তিশালী ভারত’

তাঁদের যাতায়াতে সুবিধা দিতেই বিজেপি সরকার এক্সপ্রেসওয়ে তৈরি করছে।’’ এ দিন দিল্লিতে একটি অনুষ্ঠানে মোদী ‘প্রধানমন্ত্রী গতিশক্তি পরিকল্পনা’-র গুরুত্বকে তুলে ধরে দাবি করেছেন, পরিকাঠামো উন্নয়নে এটি নতুন দিশা দেখাবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২২ ০৮:৩৫
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

উত্তরপ্রদেশে ভোটের প্রচারে নেমে ফের ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ নিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষি থেকে সামরিক স্তরে ‘শক্তিশালী ভারত’ গড়ার ডাক দিলেন। নেপাল সীমান্ত লাগোয়া মহারাজগঞ্জে একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে মোদী আজ বলেন, ‘‘এই মুহূর্তে দুনিয়ার সামনে বড়সড় সঙ্কট। গোটা বিশ্বের কেউই এই পরিস্থিতি থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারবে না। যে কোনও ভাবেই হোক এই সঙ্কট বিশ্বের প্রতিটি মানুষের উপর প্রভাব ফেলবে।’’ মোদীর যুক্তি, ‘‘এই পরিস্থিতিতে সবথেকে প্রয়োজনীয় হল শক্তিশালী ভারত গড়ে তোলা। কৃষি থেকে প্রতিরক্ষা, সমুদ্র থেকে মহাকাশ— প্রতিটি স্তরে ভারতকে শক্তিশালী করে তোলা প্রয়োজন।’’

ভোটের সভায় ‘শক্তিশালী ভারত’ গড়ার আহ্বান জানালেও রাজনৈতিক বিরোধীদের দিকে তির চালাতে ভোলেননি মোদী। বরং পুরনো সুরেই নাম না করে আজও নিশানা করেছেন গান্ধী পরিবার ও সমাজবাদীর পার্টির নেতা অখিলেশ যাদবকে। কোভিড টিকার বিষয়ে সমালোচনার কথা টেনে মোদী বলেন, ‘‘পরিবারবাদীরা দেশের আত্মনির্ভরতা নষ্ট করার কাজে কোনও সুযোগ হারায় না। তাঁরা নিজেদের পরিবারের কথাই শুধু ভাবেন। কিন্তু বিজেপির সরকার গরিবদের স্বাস্থ্যবিমা ও বিদ্যুৎ সরবরাহের কথা ভেবেছে।’’ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে ইঙ্গিত করে মোদীর মন্তব্য, ‘‘এই ঘোর পরিবারবাদীরা উত্তরপ্রদেশ তথা ভারতকে শক্তিশালী করে তুলতে চায় না।...ভ্যাকসিনের বিরুদ্ধে এরাই গরিব মানুষদের ক্ষেপিয়ে তুলতে চেয়েছিল।’’ মোদীর কথায়, ‘‘পরিবারবাদীরা কোথাও যেতে হলে বড় গাড়িতে যান, চোখের পলকে বিমানে চড়েন। কিন্তু গরিব মানুষকে মাটির কাছাকাছি বাস করতে হয়। তাঁদের যাতায়াতে সুবিধা দিতেই বিজেপি সরকার এক্সপ্রেসওয়ে তৈরি করছে।’’ এ দিন দিল্লিতে একটি অনুষ্ঠানে মোদী ‘প্রধানমন্ত্রী গতিশক্তি পরিকল্পনা’-র গুরুত্বকে তুলে ধরে দাবি করেছেন, পরিকাঠামো উন্নয়নে এটি নতুন দিশা দেখাবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy