পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত নৌ আধিকারিক বিনয় নারওয়ালের স্ত্রীকে সমাজমাধ্যমে বিদ্রুপ করার ঘটনায় এ বার মুখ খুলল জাতীয় মহিলা কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, একজন মহিলাকে তাঁর কোনও মন্তব্যের জন্য বিদ্রুপ করা কোনও ভাবেই ‘মেনে নেওয়া যায় না’।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারান বিনয়। স্বামীর নিথর দেহের পাশে হাঁটু মুড়ে বসে থাকা সদ্যবিবাহিতা স্ত্রী হিমাংশীর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তার পর কয়েক দিন যেতে না-যেতেই হিমাংশীকে নিয়ে সমালোচনার ঝড় বইয়ে দেন নেটাগরিকদের একাংশ। তাঁকে আপত্তিকর ভাষা এবং ভঙ্গিতে বিদ্রুপও করা হয়।
বৃহস্পতিবার হিমাংশী সকলের কাছে আর্জি জানিয়ে বলেছিলেন, “আপনারা ওর (বিনয়) জন্য প্রার্থনা করুন। ও যেখানেই থাকুক, যেন শান্তিতে থাকে। আমি শুধু এটুকুই বলতে চাই।” একই সঙ্গে তিনি বলেন, “আমি আরও একটি বিষয় বলতে চাই। কারও বিরুদ্ধে কোনও ঘৃণা ছড়াবেন না। আমি দেখেছি মুসলমান কিংবা কাশ্মীরিদের বিরুদ্ধে এটা করা হচ্ছে। আমরা এটা চাই না। আমরা শুধু শান্তিই চাই।”
হিমাংশীর ওই মন্তব্যের পরেই তাঁকে বিদ্রুপ করতে শুরু করেন নেটাগরিকদের একাংশ। বিষয়টির বিরুদ্ধে আগেই সরব হয়েছিল একাধিক রাজনৈতিক দল। এ বার মুখ খুলল জাতীয় মহিলা কমিশনও। কমিশনের তরফে সমাজমাধ্যমে লেখা হয়েছে, “লেফটেন্যান্ট বিনয় নারওয়ালজির মৃত্যুর পর যে ভাবে তাঁর স্ত্রীকে সমাজমাধ্যমে আক্রমণ করা হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” একই সঙ্গে সমাজমাধ্যমে লেখা হয়েছে, “জাতীয় মহিলা কমিশন প্রতিটি মহিলার সম্মান এবং সম্ভ্রম রক্ষায় দায়বদ্ধ।” কারও ভাবনা বা বক্তব্যের বিরোধিতা করলে তা শালীনতা মেনেই করা উচিত বলে জানিয়েছে কমিশন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা