পাঁচ দিনের ভারত সফরে এলেন নেপালের শাসক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) প্রেসিডেন্ট রবি লামিছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের আমন্ত্রণে তাঁর এই সফর বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। আগামী ৫ জুন পর্যন্ত ভারতে থাকবেন রবি। রাজধানী নয়াদিল্লিতে বেশ কিছু রাজনৈতিক এবং কূটনৈতিক বৈঠকে যোগ দেওয়ার কথা রবির। ভারতে বসবাসকারী নেপালি সম্প্রদায়ের মানুষদের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে। এর মধ্যে অযোধ্যায় ব্যক্তিগত সফরও করার করতে পারেন রবি।
বিজেপি এই সফরকে দু’টি দলের মধ্যে ‘দলীয় পর্যায়ে সম্পৃক্ততা শুরুর’ একটি সুযোগ হিসেবে বর্ণনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সফরের লক্ষ্য হল আরএসপি এবং বিজেপির মধ্যে দলীয় পর্যায়ে সম্পৃক্ততা শুরু করা এবং সাংগঠনিক রীতি, গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনকেন্দ্রিক রাজনীতির নানা কর্মকাণ্ডের বিষয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করা’।
প্রসঙ্গত, রবি এমন এক সময়ে ভারত সফরে এসেছেন, যখন ভারত-নেপাল সীমান্ত বিরোধ নিয়ে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে নেপালে।
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বারের মতো নেপালের সংসদে এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, শুধু ভারতই নেপালের ভূখণ্ডে অনুপ্রবেশ করেনি, নেপালও বিভিন্ন জায়গায়ভারতের জমি ব্যবহার বা দখলকরে রেখেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)