চলতি সপ্তাহেই ইস্তফা দিতে চলেছেন তিনি। তাঁর আগে আগামিকাল সম্ভবত মুখ্যমন্ত্রী হিসাবে শেষ বারের মতো মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
আগামিকাল পটনায় মন্ত্রিসভার ওই বৈঠকের পরে দিল্লি চলে আসবেন নীতীশ। সব ঠিক থাকলে, আগামী ১০ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসাবে নিজের নতুন রাজনৈতিক জীবন শুরু করতে চলেছেন তিনি। জেডিইউ সূত্রে জানানো হয়েছে, শপথ নেওয়ার পরেই ফের পটনা যাবেন তিনি। সূত্রের মতে, আগামী ১২ বা ১৩ এপ্রিল বিধায়ক দলের বৈঠক ডাকার কথা ভেবেছেন নীতীশ। সূত্রের মতে, সেই বৈঠকেই আনুষ্ঠানিক ভাবে নিজের মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরে যাওয়ার বিষয়টি বিধায়কদের জানাবেন তিনি। ১৩ বা ১৪ এপ্রিল মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার বিষয়টি রাজ্যপালকে চিঠি দিয়ে জানাবেন নীতীশ।
নীতীশের পরে তাঁর ছেলে নিশান্তের উপমুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত। প্রশ্ন রয়েছে মুখ্যমন্ত্রী পদটি নিয়ে। জেডিইউ নেতৃত্বের একাংশ, তা ধরে রাখার পক্ষে থাকলেও এ যাত্রায় মুখ্যমন্ত্রী যে বিজেপি থেকেই হবেন, তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহেরা। এই আবহে দৌড়ে এগিয়ে রয়েছেন শাহ-ঘনিষ্ঠ বিজেপি নেতা সম্রাট চৌধুরী। তবে স্বরাষ্ট্র মন্ত্রকে শাহের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইও দৌড়ে রয়েছেন বলে বিজেপি সূত্রের খবর। মূলত স্বচ্ছ ভাবমূর্তির কারণে শেষ সময়ে নিত্যানন্দ বাজিমাৎ করতে পারেন বলে মনে করছেন অনেকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)