Advertisement
E-Paper

নির্জলা গোটা দিল্লি, পরিস্থিতি সামাল দিতে নাজেহাল সরকার

জাঠ আন্দোলনের জেরে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে গোটা দিল্লির। পরিস্থিতি এতটাই ভয়ানক যে একটু জলের জন্য এ দিক ও দিক ছুটে বেড়াতে হচ্ছে রাজধানীবাসীদের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১৩
জলের অপেক্ষায়। ছবি: রয়টার্স।

জলের অপেক্ষায়। ছবি: রয়টার্স।

জাঠ আন্দোলনের জেরে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে গোটা দিল্লির। পরিস্থিতি এতটাই ভয়ানক যে একটু জলের জন্য এ দিক ও দিক ছুটে বেড়াতে হচ্ছে রাজধানীবাসীদের। কিন্তু গোটা রাজ্যের চিত্রটা যে এক! কোত্থাও জল নেই। মূলত হরিয়ানার মুনাক ক্যানালের জলাধার থেকে গোটা দিল্লিতে জল সরবরাহ করা হয়। আন্দোলনকারীরা সাপ্লাই লাইন বিচ্ছিন্ন করে দিতে রবিবারেই ওই জলাধারের দখল নেয়। ক্ষতিগ্রস্ত করা হয় জলাধারটি। ফলে জল সরবরাহ পুরো বন্ধ হয়ে যায়। আর তার জেরেই নাকাল হচ্ছেন দিল্লিবাসী। সবচেয়ে খারাপ পরিস্থিতি দক্ষিণ দিল্লির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার ভোরে হরিয়ানা পুলিশের সঙ্গে সিআরপিএফ জওয়ানরা মুনাক ক্যানালে অভিযান চালান। আন্দোলনকারীদের সেখান থেকে হঠিয়ে দিয়ে দখলমুক্ত করে জলাধারটি। কিন্তু আন্দোলনকারীরা জলাধারের বেশ কিছু অংশে ক্ষতি করে দেওয়ায় জল সরবরাহ করা সম্ভব হয়নি। হরিয়ানার সেচ দফতররের কর্মীরা দ্রুত মেরামতের কাজ করে জল সরবরাহের ব্যবস্থা করছেন। পাশাপাশি দিল্লি সরকারও মেরামতের জন্য একটি দল পাঠায়। সূত্রের খবর, বিকেল কিংবা সন্ধের মধ্যেই জল সরবরাহের পরিস্থিতি স্বাভাবিক হবে। পুরো পরিস্থিতির উপর নজর রাখতে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার মন্ত্রিসভার বৈঠক বাতিল করে দেন।

পরিস্থিতির কথা মাথায় রেখেই রবিবার দিল্লি সরকার ঘোষণা করেছিল এ দিন সব স্কুল বন্ধ রাখা হবে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল কেন্দ্রীয় সরকারের কাছে এ বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন। টুইটারে তিনি লেখেন, “গোটা রাজধানীতে জল নেই। কেন্দ্রের কাছে আবেদন করছি যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে যেন ব্যবস্থা নেওয়া হয়।”

পাশাপাশি কেজরীবাল দিল্লিবাসীকে আশ্বস্ত করেন, পুরো জলাধারটি র‌্যাফ ঘিরে রেখেছে। জলাধারটিতে মেরামতের কাজ শুরু হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব জল সরবরাহের চেষ্টা করা হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে জলের ট্যাঙ্কার পাঠানো হচ্ছে বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন...

জাঠ বিক্ষোভের জেরে নির্জলা দিল্লিতে সোমবার সব স্কুল বন্ধ

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy