Advertisement
E-Paper

গন্ডারশাবকদের দুধ খাওয়ালেন সর্বানন্দ

উদ্ধার হওয়া গন্ডার শাবকদের প্রতিপালনে রাজ্য সরকার সব ধরনের সাহায্য করবে। সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকার জন্য বনকর্মীদের পুরস্কারও দেওয়া হবে। আজ কাজিরাঙায় পশু উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ঘুরে দেখে এ কথা জানান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৬ ০২:৫০
 ছবি: ডব্লিউটিআইয়ের সৌজন্যে।

ছবি: ডব্লিউটিআইয়ের সৌজন্যে।

উদ্ধার হওয়া গন্ডার শাবকদের প্রতিপালনে রাজ্য সরকার সব ধরনের সাহায্য করবে। সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকার জন্য বনকর্মীদের পুরস্কারও দেওয়া হবে। আজ কাজিরাঙায় পশু উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ঘুরে দেখে এ কথা জানান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

কাজিরাঙায় রাত কাটিয়ে মুখ্যমন্ত্রী আজ সকালে পানবাড়িতে পশু উদ্ধারকেন্দ্রে যান। সেখানে হাতি ও গন্ডার শাবকদের দুধও খাওয়ান তিনি। সংরক্ষণ, গন্ডার শিকার রোধ নিয়ে কাজিরাঙা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী। শিকার রোধে আশপাশের গ্রামের বাসিন্দাদের সক্রিয় সহযোগিতা চান সোনোয়াল। তিনি জানিয়েছেন, স্থানীয় যুবকদের কাজিরাঙা সংরক্ষণে কাজে লাগাতে পরিকল্পনা নিচ্ছে সরকার।

Baby Rhinoceroses State Government
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy