মহারাষ্ট্রে অন্তত ৫,০০০ পাকিস্তানি নাগরিকের বাস। যাঁদের মধ্যে প্রায় ১০০০ জন স্বল্পমেয়াদি ভিসায় এ দেশে থাকছেন। এ বার পহেলগাঁও কাণ্ডের আবহে তাঁদেরকেই অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিলেন সে রাজ্যের মন্ত্রী। শনিবার মহারাষ্ট্রের মন্ত্রী যোগেশ কদম জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আগামী তিন দিনের মধ্যে দেশ ছাড়তে হবে সকলকে।
আরও পড়ুন:
শনিবার যোগেশ বলেন, ‘‘আমার অনুমান, এই পাঁচ হাজারের মধ্যে ৪,০০০ জনের দীর্ঘমেয়াদি ভিসা রয়েছে। তবে বাকিরা সার্ক ভিসাকারী, যাঁরা মূলত চলচ্চিত্রে কাজ করতে, সাংবাদিকতা, ব্যক্তিগত কাজে কিংবা চিকিৎসার জন্য এ রাজ্যে এসেছেন।’’ যোগেশ আরও জানিয়েছেন, এঁদের মধ্যে কেউ কেউ গত ৮-১০ বছর ধরে ভারতে বসবাস করছেন। কেউ বিবাহিত, কেউ কেউ আবার তাঁদের পাকিস্তানি পাসপোর্ট জমা দিয়ে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। এর পরেই যোগেশ জানিয়েছেন, স্বল্পমেয়াদি ভিসাধারীদের রবিবারের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। তাঁদের দেওয়া হয়েছে ২৪ ঘণ্টার সময়সীমা। তবে মেডিক্যাল ভিসাধারীদের চলে যাওয়ার জন্য আরও দুই দিন সময় দেওয়া হয়েছে।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানিদের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আগামী ২৭ এপ্রিল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। শুধু মাত্র যাঁরা ‘মেডিক্যাল ভিসা’য় ভারতে এসেছেন, তাঁদের ক্ষেত্রে ভিসা বাতিল হচ্ছে ২৯ এপ্রিল। ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে শুক্রবারও পঞ্জাবের অমৃতসরের অটারী-ওয়াঘা সীমান্ত হয়ে ১৯১ জন পাকিস্তানি ভারত ছেড়েছেন। তবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকে যেতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বেশ কয়েক জনকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা