পাইন গাছের জঙ্গলে ঘেরা সবুজ সুদৃশ্য উপত্যকা। সেখান থেকে ভেসে আসছে গুলির শব্দ। ইতস্তত এ দিক-ও দিক দৌড়চ্ছেন পর্যটকেরা। পহেলগাঁও কাণ্ডের আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। ভিডিয়োটি অনেক দূর থেকে কেউ তুলেছেন। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। আহত আরও বেশ কয়েক জন।
ভিডিয়োতে দেখা গিয়েছে, জঙ্গিরা গুলি চালাচ্ছে। সেই গুলির শব্দও শোনা যাচ্ছে। গুলি থেকে বাঁচতে উপত্যকায় দৌড়চ্ছেন পর্যটকেরা। কয়েক জন মহিলাকেও ছুটতে দেখা গিয়েছে। অনেককেই হতবাক হয়ে দাঁড়িয়ে পড়তে দেখা গিয়েছে।
পহেলগাঁওয়ে হামলায় নিহতদের আত্মীয়েরা দাবি করেছেন, হামলাকারীরা ধর্ম জানতে চেয়েছিলেন তাঁদের। কাউকে কাউকে কলমা পড়তে বলেছিলেন। তার পরেই বেছে বেছে গুলি করেছিলেন। হামলায় বাবাকে হারিয়েছেন ২০ বছরের হর্ষল লেলে। তিনি পিটিআইকে জানিয়েছেন, সবে দুপুরের খাবার খেয়ে উপত্যকায় একটু জিরোচ্ছিলেন তাঁরা। তখনই শোনেন গুলির শব্দ। একটি গুলি লেগে আহত হন তিনি। আর একটি গুলি হর্ষলের কান ঘেঁষে গিয়ে বিঁধে যায় তাঁর বাবার শরীরে। যুবকের কথায়, ‘‘তখন আর কিছু ভাবিনি। মনে হয়েছিল, যে করেই হোক মাকে বাঁচাতে হবে। বাবা থাকলেও তা-ই করতেন।’’ হর্ষলের মা আংশিক পক্ষাঘাতগ্রস্ত। ভাল করে চলতে পারেন না। তিনি বলেন, ‘‘আমি আর আমার তুতো ভাই ধ্রুব মাকে তুলে নিয়ে ছুট দিই। এবড়োখেবড়ো রাস্তায় মা বেশ কয়েক বার পড়ে যান। তাঁর চোটও লাগে। তবে অন্য কোনও পথ ছিল না আমাদের সামনে।’’
হামলার পরে উপত্যকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। স্থানীয়দের জেরা করছে। কয়েক জনকে আটকও করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত তিন জনের স্কেচ প্রকাশ করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা