সংঘাতের আবহেই পাকিস্তানের সব ক’টি বিমানবন্দর আবার চালু করে দিল সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার। ভারত ছাড়া অন্য দেশগুলির অসামরিক উড়ানের জন্য খুলে দেওয়া হয়েছে পাক আকাশসীমাও। শুক্রবার পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এ কথা জানিয়েছে।
পাকিস্তানের বিমানবন্দর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মুখপাত্র সাইফুল্লাহ খান শুক্রবার সকালে বলেছেন, ‘‘দেশের সমস্ত বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে।’’ পহেলগাঁও হত্যাকাণ্ডের ১৫ দিনের মাথায়, গত ৬ মে গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পঞ্জাব প্রদেশের ন’টি জঙ্গি ডেরায় হামলা চালিয়েছিল ভারতীয় সেনা। তার পোশাকি নাম ‘অপারেশন সিঁদুর’। তার পরেই সব দেশের জন্য তাদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করেছিল পাকিস্তান।
আরও পড়ুন:
এরই পাশাপাশি বন্ধ করা হয়েছিল লাহৌর, করাচি, সিয়ালকোট, মুলতান, পেশোয়ার-সহ একাধিক বিমানবন্দর। পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য ওই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছিল শাহবাজ সরকার। সেই মেয়াদ শেষের আগেই উঠে গেল নিষেধাজ্ঞা। তবে কাতার এয়ারলাইন্স-সহ একাধিক বিদেশি বিমান সংস্থা জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত তারা পাকিস্তানের সব বিমানবন্দরে উড়ান এবং অবতরণ বন্ধ রাখবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা