পহেলগাঁওয়ে পর্যটক হত্যাকারী সন্ত্রাসবাদীদের ‘স্বাধীনতা সংগ্রামী’ বললেন পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দার। কিন্তু মঙ্গলবার বৈসরন উপত্যকার ২৬ জনকে খুনের নেপথ্যে ইসলামাবাদের কোনও ভূমিকার কথা স্বীকার করলেন না তিনি!
ইশাক বৃহস্পতিবার রাতে বলেন, ‘‘২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জেলায় যারা হামলা চালিয়েছে তারা হয়তো স্বাধীনতা সংগ্রামী।’’ মঙ্গলবারের সন্ত্রাসবাদী হামলার জেরে ইসলামাবাদের বিরুদ্ধে সিন্ধু জল চুক্তি স্থগিত-সহ পাঁচ দফা পদক্ষেপ করেছে নয়াদিল্লি। তার জবাবে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকারও আকাশসীমায় নিষেধাজ্ঞা, ব্যবসায়িক লেনদেন বন্ধের মতো একগুচ্ছ ‘জবাবি ব্যবস্থা’র কথা ঘোষণা করেছে। কূটনৈতিক টানাপড়েনের আঁচে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে।
আরও পড়ুন:
এই আবহে পাক উপপ্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে সরাসরি পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে সমস্ত দায় ঝেড়ে ফেলে তিনি বলেন, ‘‘ভারতের হাতে যদি আমাদের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে, তবে বিশ্বের কাছে সেটা তারা তুলে ধরুক।’’ প্রসঙ্গত, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বুধবারই পহেলগাঁও সন্ত্রাসকে ‘ভারতের বিরুদ্ধে বৃহত্তর বিদ্রোহের অংশ’ হিসাবে চিহ্নিত করেছেন! সেই সঙ্গে তিনি বলেছেন, ‘‘পহেলগাঁওয়ের হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্রই নেই।’’ যদিও মঙ্গলবার রাতেই পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লশকর-এ-ত্যায়বার ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) পর্যটক হত্যালীলার দায় স্বীকার করেছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা