Advertisement
E-Paper

বিধায়কপিছু ৩৫ কোটি‍! তামিলনাড়ুতে বিজয়ের সরকার ফেলার ষড়যন্ত্রের অভিযোগে ধৃত তিন, নিশানায় স্ট্যালিন

পুলিশের অভিযোগ, সরকারের পতন ঘটাতে মুখ্যমন্ত্রী বিজয়ের দল তমিলগা বেট্‌ট্রি কজ়গম-এর (টিভিকে) অন্তত ১৫ জন বিধায়ককে ৩৫ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের দল ডিএমকের তরফে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৮:১৭
Plot to topple Thalapathy Vijay Government, 3 arrested in Tamil Nadu

(বাঁ দিকে) তলপতি বিজয় এবং স্ট্যালিন (ডান দিকে)। —ফাইল চিত্র।

তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী টি জোশেফ বিজয়ের (তলপতি নামে পরিচিত চিত্রতারকা-রাজনীতিক) সরকারের পতন ঘটাতে বিধায়ক কেনার ষড়যন্ত্রের অভিযোগ উঠল। তবে বিজেপি নয়, অভিযোগের তির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের বিরুদ্ধে! ইতিমধ্যেই চক্রান্তে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে সে রাজ্যের পুলিশ।

প্রকাশিত খবরে দাবি, তলপতির দল তমিলগা বেট্‌ট্রি কজ়গম-এর (টিভিকে) এক বিধায়কের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং একটি পরামর্শদাতা সংস্থার (কনসালট্যান্সি ফার্ম) এক আধিকারিককে গ্রেফতার করে। পরে তদন্তের সূত্র ধরে আরও দু’জনকে গ্রেফতার করা হয়। এন এলাইয়ারাজা নামে এই টিভিকে বিধায়ক চেন্নাই পুলিশের কাছে অভিযোগ করেন, ওই পরামর্শদাতা সংস্থার এক আধিকারিক তাঁকে তামিলনাড়ু বিধানসভার স্পিকার তথা টিভিকে বিধায়ক প্রভাকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে সমর্থন করার জন্য ৩৫ কোটি টাকা ঘুষের প্রস্তাব দিয়েছিলেন।

এলাইয়ারাজা আরও অভিযোগ করেন, পরে তাঁকে ভয় দেখানো হয় এবং এই প্রস্তাবের কথা কাউকে না বলতে বলা হয়। প্রকাশিত একটি খবরে দাবি, তদন্তে নেমে পুলিশ ঘটনায় স্ট্যালিন-ঘনিষ্ঠ ডিএমকে নেতা সেন্তিল বালাজির ‘যোগসূত্র’ খুঁজে পেয়েছে! প্রসঙ্গত, বিধানসভা ভোটের পরে গত ১০ মে কংগ্রেস এবং কয়েকটি ছোট দলের বিধায়কদের সমর্থনে তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন তলপতি বিজয়। জোটসঙ্গী কংগ্রেস বিজয়ের সঙ্গে হাত মেলানোয় ডিএমকে-প্রধান স্ট্যালিন পত্রপাঠ বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ছাড়ার কথা ঘোষণা করেন। তামিল রাজনীতিতে জল্পনা রয়েছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে আড়াই দশক পরে প্রত্যাবর্তন করতে পারে ডিএমকে।

Thalapathy Vijay M K Stalin DMK TVK

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy