Advertisement
E-Paper

Narendra Modi: হায়দরাবাদকে ভাগ্যনগর বলে ডাকলেন মোদী, নাম বদলের জল্পনায় নতুন করে তোলপাড়

আরএসএস এবং বিজেপি নেতারা হায়দরাবাদের নাম ভাগ্যনগর করার দাবি তোলেন। ২০২০-তে হায়দরাবাদে গিয়ে এই দাবিতে বিজেপির হয়ে ভোট চেয়েছিলেন আদিত্যনাথ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ২০:৪৯
জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে প্রকাশ্য জনসভায় নরেন্দ্র মোদী।

জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে প্রকাশ্য জনসভায় নরেন্দ্র মোদী। ভিডিয়ো থেকে নেওয়া।

জাতীয় কর্মসমিতির বৈঠকে হায়দরাবাদকে ভাগ্যনগর নামে ডাকলেন নরেন্দ্র মোদী। যা শহরের নাম বদল নিয়ে বিতর্কে নয়া অক্সিজেন দিয়েছে। রবিবার সারা দেশ থেকে আসা বিজেপি কর্মীদের সামনে মোদী হায়দরাবাদকে ভাগ্যনগর বলে সম্বোধন করেন।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী দাবি করেন, ভাগ্যনগরই সেই জায়গা যেখানে সর্দার বল্লভভাই পটেল ‘এক ভারত’ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদী বলেন হায়দরাবাদই ভাগ্যনগর, আমাদের সকলের কাছেই যার প্রভূত তাৎপর্য। সর্দার বল্লভভাই পটেল ঐক্যবদ্ধ ভারতের যে ভিত্তি স্থাপন করেছিলেন, বিজেপির দায়িত্ব তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।’’

প্রসঙ্গত, আরএসএস এবং বিজেপির বিভিন্ন সারির নেতারা হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর করার দাবি তুলছেন দীর্ঘ দিন ধরে।

এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালকে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, ‘‘বিজেপি যখন এই রাজ্যে ক্ষমতায় আসবে, তখন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’’

২০২০-তে হায়দরাবাদ পুরসভার ভোটে প্রচার করতে সেখানে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। প্রচারে তিনি হায়দরাবাদকে ভাগ্যনগরে পরিণত করতে মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

Narendra Modi BJP hyderabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy