Advertisement
E-Paper

PM Narendra Modi: মহারাষ্ট্র অন্য শিখরে পৌঁছবে! শিন্ডে-ফডণবীসকে অভিনন্দন জানিয়ে টুইট-বার্তা মোদীর

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর একনাথ শিন্ডেকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানালেন ফডণবীসকেও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ২১:০৯
গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফডণবীসের নেতৃত্বে মহারাষ্ট্র অন্য শিখরে পৌঁছবে, এই বার্তাই টুইটারে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

একনাথকে অভিনন্দন জানিয়ে টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য একনাথ শিন্ডেকে অভিনন্দন। তিনি তৃণমূল স্তরের এক জন নেতা। তিনি রাজনৈতিক, প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ। আমার বিশ্বাস যে, মহারাষ্ট্রকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য উনি কাজ করবেন।’

অন্য দিকে, দেবেন্দ্র ফডণবীস প্রসঙ্গে মোদীর টুইট, ‘মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথের জন্য দেবেন্দ্র ফডণবীসকে অভিনন্দন। বিজেপি কর্মীদের কাছে উনি অনুপ্রেরণা। ওঁর অভিজ্ঞতা ও দক্ষতা সরকারের সম্পদ। আমি নিশ্চিত মহারাষ্ট্রের উন্নতি আরও তরান্বিত হবে।’

PM Narendra Modi maharashtra Maharashtra Crisis Eknath Shinde Devendra Fadnavis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy