জম্মু এবং কাশ্মীরের পহেলগাঁওয়ে হত্যালীলার দ্রুত জবাব দেওয়া হবে। নয়াদিল্লির তরফে ইতিমধ্যে সেই আশ্বাস দেওয়া হয়েছে দেশবাসীকে। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠক সারল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (সিসিএস)। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে বৈঠক। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে তা শেষ হয় রাত সাড়ে ৮টা নাগাদ। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। সিসিএস-এর অন্যতম সদস্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। উপত্যকায় হত্যাকাণ্ডের খবর পেয়ে আমেরিকা-পেরু সফর কাঁটছাঁট করে দেশে ফিরছেন তিনি। তবে বুধবার সন্ধ্যায় মোদীর বাসভবনের বৈঠকের যে ছবিগুলি প্রকাশ্যে এসেছে, তাতে তাঁকে দেখা যায়নি।
বুধবার সকালে সৌদি আরব থেকে নয়াদিল্লিতে ফেরার পরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন মোদী। বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও আলোচনা সারেন তিনি। তা ছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথও বুধবার পৃথক ভাবে একটি বৈঠক করেছেন ডোভালের সঙ্গে। ওই বৈঠকে ছিলেন বায়ুসেনার এয়ার চিফ মার্শাল এপি সিংহ এবং অন্য আধিকারিকেরা। সূত্রের খবর, কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে।
মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গেরও তিন জন রয়েছেন। ওই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। টিআরএফের উত্থান ২০১৯ সালে, কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ হওয়ার পর। টিআরএফের জন্ম হয়েছিল কাশ্মীরি জঙ্গি শেখ সাজ্জাদ গুলের হাতে। সে সময় জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’-র সদ্য অবলুপ্তি হয়েছে। ঠিক সেই রাজনৈতিক পরিস্থিতির মাঝেই লশকরের ‘ছায়া সংগঠন’ হিসাবে উঠে আসে টিআরএফ।
আরও পড়ুন:
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ ইতিমধ্যে হুঙ্কার দিয়েছেন, অপরাধীদের দ্রুত জবাব দেওয়া হবে। বুধবার দুপুরের বৈঠকের পর এক বিবৃতিতে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, শীঘ্রই জোরালো এবং স্পষ্ট জবাব পাবে অপরাধীরা। শুধু হত্যাকারীরাই নয়, যারা পিছন থেকে কলকাঠি নেড়েছে, তাদেরও জবাব দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন রাজনাথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বুধবার বিকেলে জম্মু ও কাশ্মীর থেকে ফিরেছেন। কাশ্মীর উপত্যকায় গিয়ে তিনি ভরসা দিয়েছেন, এই নৃশংস জঙ্গি হামলায় দোষীরা কেউ রেহাই পাবে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা