Advertisement
E-Paper

চার বছরের শিশুকন্যাকে পার্কে ধর্ষণ! সিসিটিভি দেখে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

বাড়ির পাশে পার্কে খেলতে খেলতে উধাও হয়ে যায় চার বছরের শিশুকন্যা। বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। এর পর পরিবার নিখোঁজ ডায়েরি করে থানায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৫:২৪
পার্কে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় শিশুটি। পরের দিন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পার্কে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় শিশুটি। পরের দিন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। —প্রতীকী চিত্র।

এক ৪ বছরের শিশুকন্যাকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগে মঙ্গলবার এক ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সিসিটিভি দেখে ওই অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম অনিল পাঠক।

বুধবার বাড়ির পাশে পার্কে খেলতে খেলতে উধাও হয়ে যায় ৪ বছরের শিশুকন্যা। বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। এর পর পরিবার নিখোঁজ ডায়েরি করে থানায়। অপহরণেরও অভিযোগ করে তারা। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ।

পরের দিন, বৃহস্পতিবার উত্তর দিল্লির একটি পার্ক থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় চার বছরের ওই শিশুকন্যাকে। ছোট্ট মেয়েটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায়। খতিয়ে দেখা শুরু হয় রাস্তার সিসিটিভি ফুটেজ। দেখা যায়, পার্কে খেলছিল শিশুটি। সেখান থেকে তাকে তুলে নিয়ে যান এক জন যুবক।

এর পর মেয়েটির খোঁজ মেলে বৃহস্পতিবার সকালে। পার্কে যেখানে সে খেলছিল, সেখানেই পড়ে থাকতে দেখা যায় রক্তাক্ত অবস্থায়। শিশুটিকে যৌন নির্যাতন এবং অপহরণের অভিযোগে মামলা রুজু করে পুলিশ। সিসিটিভি দেখে অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত শ্রমিকের কাজ করেন। তিনি ভিন‌্ রাজ্যের বাসিন্দা। তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

POCSO POCSO Case Physical Harassment torture Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy