Advertisement
E-Paper

প্রকাশ্যে প্রস্রাবে বাধা, ছুরি হাতে পুলিশের উপর চড়াও হলেন মত্ত যুবক

রাতের মুম্বইয়ে এক যুবক মত্ত অবস্থায় প্রকাশ্যে প্রস্রাব করছিলেন বলে অভিযোগ। তাঁকে বাধা দিতে গেলে আক্রান্ত হন পুলিশকর্মীও। ছুরি নিয়ে তাঁর দিকে তেড়ে যান যুবক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ১৯:১০
প্রকাশ্যে প্রস্রাব করতে বাধা দেওয়ায় পুলিশকর্মীকে আক্রমণ।

প্রকাশ্যে প্রস্রাব করতে বাধা দেওয়ায় পুলিশকর্মীকে আক্রমণ। প্রতীকী ছবি।

প্রকাশ্যে প্রস্রাব করতে বাধা দেওয়ায় পুলিশকর্মীর দিকে ছুরি হাতে তেড়ে গেলেন মত্ত যুবক। এলোপাথাড়ি ছুরি চালিয়ে দিলেন পুলিশের গায়ে।

ঘটনাটি মুম্বইয়ের কান্দিবলী এলাকার। গত সোমবার রাতে এক যুবক মত্ত অবস্থায় প্রকাশ্যে প্রস্রাব করছিলেন বলে অভিযোগ। অভিযুক্তের নাম রাম গোন্দে। তাঁকে প্রকাশ্যে প্রস্রাব করতে দেখে পথচলতি মানুষ অস্বস্তিতে পড়ছিলেন। সে সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন উদয় কদম নামের এক পুলিশকর্মী। যুবকের কীর্তি চোখে পড়ে তাঁর। তিনি এগিয়ে গিয়ে যুবককে বাধা দেন। তাতেই গোলমাল শুরু হয়।

অভিযোগ, মত্ত যুবক প্রথমে পুলিশের কথায় কর্ণপাত করেননি। কিন্তু হুমকির সুরে যখন তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা বলা হয়, খেপে ওঠেন যুবক। পকেট থেকে ছোটখাটো একটি ছুরি বার করে তিনি হামলে পড়েন ওই পুলিশকর্মীর উপর।

আচমকা এই হামলায় চমকে ওঠেন উদয়। তিনি রাস্তায় পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আক্রান্ত পুলিশকর্মীকে কোনও রকমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তবে তাঁর আঘাত গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy