পহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার সকালে পঞ্জাবের আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে পৌঁছোন প্রধানমন্ত্রী। সেখানে বায়ুসেনার জওয়ানদের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথাও বলেন।
ঘটনাচক্রে, এই বায়ুসেনাঘাঁটিতেই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বায়ুসেনার তৎপরতায় সেই হামলা প্রতিহত করা হয়েছে। শুধু আদমপুর বায়ুসেনাঘাঁটিই নয়, আরও কয়েকটি বায়ুসেনাঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। সব ক’টি হামলাই ব্যর্থ করেছে সেনা। পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত এবং পাক হামলা দক্ষতার সঙ্গে রুখে দেওয়ায় তিন বাহিনীর প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। এ বার খোদ তাঁদের সঙ্গেই দেখা করতে বায়ুসেনাঘাঁটিতে গেলেন প্রধানমন্ত্রী।
এক্স হ্যান্ডলে বায়ুসেনাঘাঁটিতে জওয়ানদের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন মোদী। তিনি লেখেন, ‘‘মঙ্গলবার সকালে আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে গিয়েছিলাম। আমাদের বাহাদুর জওয়ানদের সঙ্গে দেখা করলাম। যারা পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে, বাহাদুরির সঙ্গে লড়াই করেছে, তাদের সঙ্গে সাক্ষাৎ আমার কাছে এক বিশেষ অভিজ্ঞতা। সেনাবাহিনীর প্রতি গোটা দেশ কৃতজ্ঞ। তারা দেশের সুরক্ষার জন্য সর্বদা প্রস্তুত।’’
সোমবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর কণ্ঠে তিন বাহিনীর ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে। তিনি বলেন, ‘‘আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল থেকে মাটি-সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। ‘নতুন নর্মাল’ তৈরি করেছে সেনা। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে। কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ (পরমাণু হুমকি) ভারত সহ্য করবে না।’’
মোদী দাবি করেন, রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসের (‘স্টেট স্পনসর্ড টেররিজ়ম’) বড় উদাহরণ পহেলগাঁও কাণ্ড। তাঁর কথায়, ‘‘প্রত্যেকটি যুদ্ধের ময়দানে আমরা পাকিস্তানকে পর্যুদস্ত করেছি। ‘অপারেশন সিঁদুর’-এও আমরা সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করলাম।’’ প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওকাণ্ডের পর গত ৭ মে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত করে ভারত। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশ সিঁদুর’। তার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক অস্থিরতা তৈরি হয়। পাক হামলার সমুচিত জবাব দিয়েছে ভারত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা