E-Paper

অবশেষে পাসপোর্ট পেলেন রাজাগোপাল

বিতর্ক শুরু হলে বিষয়টি দেখার জন্য কেরলের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন চিঠি দিয়েছিলেন এই রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সিপিএমের তরফে কেন্দ্রে বিদেশমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০৬:২৩
রাজাগোপাল রামদস।

রাজাগোপাল রামদস। ছবি: সংগৃহীত।

শেষমেশ পাসপোর্ট ফিরে পেলেন ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকার প্রাক্তন সম্পাদক রাজাগোপাল রামদস। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় তালিকা থেকে বাদ পড়ে রাজগোপাল ট্রাইবুনালে আবেদন করার পরে আচমকা তাঁর পাসপোর্ট নবীকরণ করা হয়নি। এই নিয়ে বিতর্ক শুরু হলে বিষয়টি দেখার জন্য কেরলের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন চিঠি দিয়েছিলেন এই রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সিপিএমের তরফে কেন্দ্রে বিদেশমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কেন্দ্র থেকে প্রয়োজনীয় সঙ্কেত ও মুখ্যমন্ত্রী শুভেন্দুর বার্তা পেয়ে পুলিশের তরফে আগেই রাজাগোপালের বাড়িতে গিয়ে জানানো হয়েছিল যে, পাসপোর্ট তাঁর হাতে তুলে দেওয়া হবে। শেষমেশ তিনি পাসপোর্ট ফিরে পেয়েছেন। কেরলের মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে সক্রিয় হওয়ায় তাঁকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন রাজাগোপাল। সেখানে রাজাগোপাল বলেছেন, ‘পুরো বিষয়টি নিয়ে উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে ছিলাম। আপনার হস্তক্ষেপে নিশ্চিন্ত হয়েছিলাম যে, বিষয়টি নিরপেক্ষ ভাবে দেখা হবে। শেষমেশ আমি পাসপোর্ট পেয়েছি।’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

passport

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy