Advertisement
E-Paper

Rajnath Singh-Mamata Banerjee: রাষ্ট্রপতি ভোটে সর্বসম্মত প্রার্থী! মমতাকে ফোন রাজনাথের, কথা বাকি বিরোধী নেতাদের সঙ্গেও

মমতা ছাড়াও মল্লিকার্জুন খড়্গে, নীবন পট্টনায়ক, নীতীশ কুমার, অখিলেশ যাদবের সঙ্গেও বুধবার রাজনাথ কথা বলেছেন বলে সূত্রের খবর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ২০:৩৯
রাজনাথ সিংহ-মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনাথ সিংহ-মমতা বন্দ্যোপাধ্যায়।

রাষ্ট্রপতি নির্বাচনে কোনও এক জনকে সর্বসম্মত প্রার্থী করা হবে বলে বুধবারই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি-বিরোধী ১৭টি দল। বৈঠক শেষে মমতা বলেন, ‘‘আজকের বৈঠকে অনেক দল যোগ দিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সর্বসম্মত ভাবে এক জনকে প্রার্থী করা হবে। সকলে তাঁকে সমর্থন জানাবে। আমরা বাকিদের সঙ্গেও কথা বলব। আবারও একসঙ্গে আলোচনায় বসব।’’ ওই বৈঠক শেষেই বিজেপির পক্ষে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন। দু’জনের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে তা জানা না গেলেও সূত্রের খবর, সর্বসম্মত প্রার্থী খুঁজতেই মমতার সঙ্গে কথা বলেন রাজনাথ।

শুধু মমতাই নয়, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গে, বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়ক, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও বুধবার রাজনাথ কথা বলেছেন বলে সূত্রের খবর। এক সময়ে বিজেপির সঙ্গে জোটে থাকা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গেও রাজনাথ কথা বলেছেন বলে ওই সূত্রের দাবি। জানা গিয়েছে, মমতা-সহ বাকিদের সঙ্গে প্রাথমিক ভাবে কথা বলেছেন রাজনাথ। পরে এনডিএ-র বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নিয়ে আলোচনা করবে বিজেপি।

আগামী ২৬ তারিখ জার্মানি সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, তার আগেই দলের সংসদীয় বোর্ড রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নিয়ে আলোচনা করবে। তার পরে বৈঠক হবে জোট সঙ্গীদের নিয়ে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বিরোধী শিবিরে শরদ পওয়ারের নাম জল্পনার কেন্দ্রবিন্দুতে ছিল। যদিও পওয়ার এই জল্পনা উড়িয়ে তাঁর ‘অনিচ্ছা’র কথা স্পষ্ট করেছেন। আবার, রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যা কী দাঁড়ায়, তা জানার পরেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিল এনসিপি। পাশাপাশি, গাঁধী-পৌত্র গোপালকৃষ্ণ গাঁধীর নামও চর্চায় এসেছে। আলোচনায় নাম রয়েছে ফারুক আবদুল্লারও।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

TMC BJP Rajnath Singh President Election Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy