পাকিস্তানে ভারত-বিরোধী জঙ্গিচক্র এবং ভারতের গোয়েন্দা বাহিনীর সাফল্য— এই দুই মন্ত্রে ভর করে তৈরি হওয়া ‘ধুরন্ধর ২’ সিনেমাটি বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে। সিনেমাটি মুক্তি পাওয়ার ১১ দিনের মধ্যে আয়ের নিরিখে হাজার কোটির গণ্ডি অতিক্রম করে ফেলেছে। এই সাফল্যের মধ্যেই সিনেমার লভ্যাংশের একটা বড় অংশ দাবি করলেন পাকিস্তানেরলিয়ারির বাসিন্দারা!
স্থানীয়দের দাবি, সিনেমাটি যে শহরকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যে শহর পরিচালককে অনুপ্রাণিত করেছে এবং দর্শকদের মধ্যে এত সাড়া ফেলেছে, সেই শহরও এই সাফল্যের অংশীদার। সম্প্রতি সমাজমাধ্যমে এই দাবি সংক্রান্ত একটি ভিডিয়ো ছড়িয়েও পড়েছে। একটি পাকিস্তানি টিভি চ্যানেলের তরফে লিয়ারির বাসিন্দাদের কাছে সিনেমাটির বিপুল সাফল্য নিয়ে মতামত জানতে চাওয়া হলে এক বাসিন্দা ক্যামেরার সামনে সরাসরিই বলেন, “যদি হাজার কোটি আয় হয়, তা হলে পাঁচশো কোটি টাকা লিয়ারির মানুষকে দেওয়া উচিত। আয়ের অর্ধেক অংশ দিলে এখানকার রাস্তাগুলো ঠিক করা যাবে। বাচ্চারা হাঁটতে গেলে পায়ে ঘা হয়ে যায়!”
আর এক বাসিন্দার বক্তব্য, ‘‘কমপক্ষে কয়েকশো কোটি তো পাওয়াই উচিত। সত্তর থেকে আশি শতাংশ দেওয়া উচিত।” যদিও এখনও পর্যন্ত সিনেমাটির পরিচালক আদিত্য ধর বা ছবির প্রযোজকেরা লিয়ারির বাসিন্দাদের এই দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে সিনেমার আয় যত বাড়ছে, সেখানকার লিয়ারির বাসিন্দাদের এই দাবি অনলাইনে তত জোরালো হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)