রুম নম্বর ২২। ফরিদাবাদের আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের এই ঘর থেকেই এ বার উদ্ধার হল নগদ ১৮ লক্ষ টাকা। ঘটনাচক্রে, বিশ্ববিদ্যালয়ের এই ঘরটি বরাদ্দ করা হয়েছিল দিল্লি বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত তথা ‘ডক্টর টেরর মডিউল’-এর অন্যতম সদস্য চিকিৎসক শাহীন সইদের নামে। এই ঘরেই থাকতেন তিনি। বৃহস্পতিবার শাহীনকে নিয়ে তদন্তকারীরা আল ফালাহ্তে যান। বিশ্ববিদ্যালয়ের কোন ঘরে তিনি থাকতেন, তাঁর অফিস এবং যে সব ঘরে ক্লাস নিতেন, সব ঘুরে দেখেন জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) আধিকারিকেরা।
সূত্রের খবর, ২২ নম্বর ঘরে তল্লাশি চালানোর সময় একটি ক্যাবিনেটের ভিতরে প্লাস্টিকে মোড়ানো নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার হয়। সেটি উদ্ধারের পর তদন্তকারীরা খুঁজে বার করতে চাইছেন, এই বিপুল টাকার উৎস কী। প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণের সঙ্গে আল ফালাহে্র নাম জড়িয়ে যাওয়ার পরই বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ঘর ছিল তদন্তকারীদের নজরে। তার মধ্যে ছিল ৪, ১৩ নম্বর ঘর। তবে ২২ নম্বর ঘরের হদিস মিলেছে শাহীনকে জেরার পর। ৪ এবং ১৩ নম্বর ঘরে থাকতেন অভিযুক্ত চিকিৎসক উমর উন নবি। ১৩ নম্বর ঘরে থাকতেন আর এক অভিযুক্ত চিকিৎসক মুজ়াম্মিল গনাই। এই দু’জনের ঘর থেকে বেশ কয়েকটি ডায়েরি এবং নোটবুক উদ্ধার হয়। সেই নোটবুকে বেশ কিছু সাঙ্কেতিক শব্দ, হামলার পরিকল্পনা-সহ নানা তথ্য উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন:
তদন্তকারী এক সূত্রের খবর, ২২ নম্বর রুমে থাকতেন চিকিৎসক শাহীন। তদন্তকারীদের ধারণা, এই চিকিৎসকই জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের মহিলা শাখার দায়িত্বে ছিলেন। চিকিৎসক শাহীনের জন্য আল ফালাহ্তে যে ঘর বরাদ্দ ছিল, তদন্তে সেই ঘরের হদিস মেলে। শুধু তা-ই নয়, নগদ টাকাও উদ্ধার হয়। ঘটনাচক্রে, তদন্তকারীরা জানতে পেরেছিলেন যে, দিল্লিতে বিস্ফোরণের জন্য ২৬ লক্ষ টাকা জোগাড় করা হয়েছিল। শাহীনের ঘর থেকে যে ১৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, সেটি ওই ২৬ লক্ষের অংশ কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?