পাকিস্তানের যে কোনও প্রত্যাঘাতের কঠোর জবাব দেবে ভারত। এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বৃহস্পতিবার আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে ফোনে কথা বলেছেন। তাঁর কথা হয়েছে ইটালির বিদেশমন্ত্রী অ্যান্টোনিয়ো তাজানি এবং ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক শীর্ষ প্রতিনিধি (এইআরভিপি) কাজা কাল্লাসের সঙ্গে।
জয়শঙ্কর তিনটি কথোপকথনের পরেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন। রুবিয়োর সঙ্গে কথা বলে তিনি লিখেছেন, ‘‘সন্ধ্যাবেলায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে কথা বললাম। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে কাজের বিষয়ে আমেরিকার সদিচ্ছার প্রশংসা করেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জবাব এবং পরিমিত প্রতিক্রিয়ার উপর জোর দেওয়া হয়েছে। যে কোনও প্রত্যাঘাতের চেষ্টা কঠোর ভাবে দমন করা হবে।’’
আরও পড়ুন:
এর পরেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা হয় ভারতের বিদেশমন্ত্রীর। তাঁর পোস্ট অনুযায়ী, ‘‘সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের এইআরভিপি কাজা কাল্লাসের সঙ্গে আলোচনা হল। ভারত যা করেছে, তা পরিমিত। তবে যে কোনও প্রত্যাঘাত কঠোর জবাব পাবে।’’
ইটালির বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেও একই বার্তা দিয়েছেন জয়শঙ্কর। সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘ইটালির বিদেশমন্ত্রী অ্যান্টোনিয়ো তাজানির সঙ্গে কথা হল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পরিমিত প্রতিক্রিয়া নিয়ে আমাদের আলোচনা হয়েছে। যে কোনও প্রত্যাঘাতের কঠোর জবাব দেওয়া হবে।’’
উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর তার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। তবে পাকিস্তান প্রথম থেকে এই হামলার সঙ্গে যোগাযোগ অস্বীকার করেছে। পহেলগাঁওয়ের জবাবে মঙ্গলবার রাতে প্রত্যাঘাত হেনেছে ভারত। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারত থেকে নিশানা করে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের দাবি, ধর্মীয় প্রতিষ্ঠানে ভারত বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে এবং তাতে বেশ কয়েক জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়। সীমান্তে সংঘাতের আবহ তৈরি হয়েছে। তার মাঝে বৃহস্পতিবার জম্মু, জয়সলমের-সহ ভারতের সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তান। তার পরেই রাষ্ট্রনেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হচ্ছে জয়শঙ্করের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা