Advertisement
E-Paper

করোনা সংক্রমণ বা়ড়ছে ভোপালে, জারি করা হল ১৪৪ ধারা, নতুন নির্দেশিকা

ভোপাল প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মহারাষ্ট্র থেকে আগতদের আবশ্যিক ভাবে যাত্রার ৭২ ঘণ্টা আগে করোনার আরটিপিসি-আর টেস্ট করাতে হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২১ ১৪:৫০

নিজস্ব চিত্র

ক্রমাগত করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে ভোপালে জারি করা হল ১৪৪ ধারা। পাশাপাশি যে কোনও সামাজিক অনুষ্ঠানে, সভা সমিতিতে ৫০ শতাংশ করতে হবে উপস্থিতি। বদ্ধ জায়গায় অনুষ্ঠান না করার পরামর্শ দিয়েছে প্রশাসন। বলা হয়েছে, চাইতে হবে খোলা স্থানের অনুমতি। রাত ১০.৩০-এর পরে কোনও অনুষ্ঠান করা যাবে না।

ভোপাল প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মহারাষ্ট্র থেকে আগতদের আবশ্যিক ভাবে যাত্রার ৭২ ঘণ্টা আগে করোনার আরটিপিসি-আর টেস্ট করাতে হবে। যাঁরা ৩-৪ দিন শহরে রয়েছেন, তাঁদেরও আলাদা করে করোনা পরীক্ষা করা হবে।

শহরের নির্দিষ্ট অংশে কোনও রাজনৈতিক সভা, মিছিল, মেলা ইত্যাদি করা যাবে না। সমস্ত কোচিং প্রতিষ্ঠান ৫০ শতাংশ প়ড়ুয়া নিয়ে চালাতে হবে। মেনে চলতে হবে কোভিড স্বাস্থ্যবিধি। তবে হস্টেল বন্ধ থাকছে।

মধ্যপ্রদেশে সম্প্রতি গত ২৪ ঘণ্টায় ৭৯৭ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। ফলে সেই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২ লক্ষ ৬৯ হাজার ৩৯১। সে রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৮৯০-এ। মধ্যপ্রদেশের ৫২ জেলার মধ্যে ১২ জেলাতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।

coronavirus COVID 19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy