Advertisement
E-Paper

উত্তরপ্রদেশের আলিগড়ে জোড়া পথ দুর্ঘটনা, সাত জনের মৃত্যু

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে আগরা থেকে আসছিল বাসটি। প্রচণ্ড গতিতে ছুটে এসে এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা দু’টি গাড়িতে ধাক্কা দেয় সেটি। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ১৮:১৫
representational image of accident

ছবি: প্রতিনিধিত্বমূলক।

উত্তরপ্রদেশের আলিগড়ে একই দিনে জোড়া দুর্ঘটনায় মৃত সাত জন। পুলিশ জানিয়েছে, আগরা দিল্লি এক্সপ্রেসওয়েতে পার্ক করে রাখা দু’টি গাড়িতে ধাক্কা দেয় একটি বাস। তাতে মারা গিয়েছেন চার জন। অন্য একটি দুর্ঘটনায় মারা গিয়েছেন আরও তিন জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে আগরা থেকে আসছিল বাসটি। প্রচণ্ড গতিতে ছুটে এসে এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা দু’টি গাড়িতে ধাক্কা দেয় সেটি। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে দু’জন একটি বেসরকারি সংস্থার কর্মী। নয়ডায় নির্মীয়মাণ জেওয়ার বিমানবন্দরে কাজ করছে ওই সংস্থা। ওই ঘটনায় আহত হয়ে আরও চার জন হাসপাতালে ভর্তি।

দ্বিতীয় দুর্ঘটনাটি হয়েছে গোন্ডার কাছে। সেখানে সোমবার সকালে ফুটপাথে দৌড়চ্ছিলেন পাঁচ যুবক। সেনাবাহিনীতে নিয়োগ পরীক্ষায় যোগ দেওয়ার কথা ছিল তাঁদের। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। পুলিশ জানিয়েছে, দু’জন গুরুতর আহত। তাঁদের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Accident Death Aligarh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy