Advertisement
E-Paper

মাদক কেনার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে খুন দিল্লিতে! গ্রেফতার অভিযুক্ত

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সুরেশকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৩
representative image of accused person

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রতীকী ছবি।

মাদক কেনার জন্য টাকার প্রয়োজন। তাই বাবার কাছে টাকা চেয়েছিলেন এক যুবক। টাকা দিতে পারবেন না জানালে রাগে বাবাকে পিটিয়ে খুন করেন এক যুবক। বুধবার উত্তর-পশ্চিম দিল্লিতে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুরেশ কুমার। উত্তর-পশ্চিম দিল্লির শকুরপুর গ্রামের বাসিন্দা তিনি।

বুধবার সুরেশের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সুরেশকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ লক্ষ করে, সুরেশের কান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। অবিলম্বে সুরেশকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ডেপুটি কমিশনার উষা রঙ্গনানি জানিয়েছেন, পুলিশের একটি দল তদন্তে নেমেছে। তদন্তে নেমে তারা জানতে পারে, সুরেশের পুত্র অজয় মাদক কেনার জন্য তাঁর বাবার কাছে টাকা চেয়েছিলেন। সুরেশ টাকা দিতে মানা করায় ঝগড়া শুরু হয় দু’জনের মধ্যে। পরে বাবাকে বেধড়ক মারতে শুরু করেন অজয়। পুলিশ সূত্রে খবর, ভারতীয় আইনের ৩০২ নম্বর ধারা অনুযায়ী খুনের অভিযোগে অজয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত অজয় পুলিশি হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

new delhi arrest Delhi Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy