পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত। এ বার আরও কড়া পদক্ষেপ করল নয়াদিল্লি। সূত্র বলছে, পশ্চিম সীমান্তে আধুনিক জ্যামার বসানো হয়েছে। এর ফলে পাকিস্তানি সেনার বিমান যে ‘গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম’ (জিএনএসএস) ব্যবহার করে লক্ষ্যবস্তুর অবস্থান স্থির করে, তা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতাও কমিয়ে দেবে।
নয়াদিল্লির একটি সূত্র বলছে, পাকিস্তানের সেনাবিমান লক্ষ্যবস্তুর অবস্থান জানার জন্য জিপিএস (আমেরিকা), গ্লোনাস (রাশিয়া), বেইডু (চিন)— এই তিন প্রযুক্তি ব্যবহার করে। এগুলিকে উপগ্রহের মাধ্যমে লক্ষ্যবস্তুর অবস্থান জানতে পেরে। এ বার এই তিন প্রযুক্তিকেই মাত দিতে পারে ভারতের জ্যামিং প্রযুক্তি, এমনটাই দাবি করছে ওই সূত্র। এই প্রযুক্তির ব্যবহারে পাকিস্তান সেনা তার নির্ধারিত লক্ষ্যমাত্রায় আঘাত হানতে ব্যর্থ হতে পারে। সেই লক্ষ্যবস্তুর বিষয়ে যথাযথ তথ্য থেকেও বঞ্চিত হতে পারে তারা।
বুধবার রাতেই কেন্দ্রীয় সরকার পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে। একটি ‘নোটিস টু এয়ার মিশন’ (এনওটিএএম) জারি করে বলা হয়েছে, “পাকিস্তানে নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে।” এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়াগামী পাকিস্তানের বিমানগুলি সমস্যায় পড়বে। গন্তব্যে পৌঁছোতে তাদের অতিরিক্ত এক-দু’ ঘণ্টা সময় লাগবে। জ্বালানিও পুড়বে অনেক বেশি। ফলে সফরের খরচ বৃদ্ধি পাবে।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। বেশির ভাগই পর্যটক। এ জন্য পাকিস্তানকেই দায়ী করেছে ভারত। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে। সিন্ধু জল চুক্তি বাতিল, পাকিস্তানি নাগরিকদের স্বল্পমেয়াদি, মেডিক্যাল ভিসা বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছে। তার পরে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে কিছু কড়া পদক্ষেপ করেছে। তাদের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করেছে। এ বার ভারতও একই পদক্ষেপ করেছে। তবে সেখানেই না থেমে পশ্চিম সীমান্তে জ্যামারও লাগিয়েছে তারা, যাতে পাকিস্তানি সেনার বিমানে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা কমে যায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা