আগামী অগস্টে অবসর নেওয়ার কথা ছিল ২৫ পঞ্জাব রেজিমেন্টের সুবেদার মেজর পবনকুমার জরিয়ালের। অবসরের আগে শেষ পোস্টিংয়ের জন্য নিজেই বেছেছিলেন পুঞ্চকে। তার পরে মাস কয়েক আগেই সেখানে বদলি হন তিনি। সেই পুঞ্চেই শনিবার সকালে পাকিস্তানের গোলায় প্রাণ হারিয়েছেন ৫০ বছরের পবন।
পবন হিমাচল প্রদেশের কাংড়া জেলার শাহপুরের বাসিন্দা। বাবা গরজসিংহ জরিয়াল জানান, ১৯৯২ সালে সেনাবাহিনীতে যোগ দেন পবন। সেখানে ৩২ বছর চাকরি করেছেন। অগস্টে অবসর নিয়ে ফেরার কথা ছিল বাড়িতে। সে জন্য ছোটখাটো প্রস্তুতিও চলছিল। কিন্তু এ ভাবে যে কফিনবন্দি হয়ে ফিরবেন পবন, ভাবতে পারেনি তাঁর পরিবার। গরজের কথায়, ‘‘শেষ পোস্টিংয়ের জন্য কয়েক মাস আগে ও নিজেই বেছে নিয়েছিল সীমান্তশহর পুঞ্চকে। অবসর নিয়ে ওর ঘরে ফেরার জন্য জন্য অপেক্ষা করছিলাম। কে ভেবেছিল, এ ভাবে জাতীয় পতাকায় জড়ানো কফিনবন্দি দেহ ফিরবে ওর।’’ গরজ জানিয়েছেন, ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ছেলের সঙ্গে এক বারই কথা হয়েছিল তাঁর। পবন জানিয়েছিলেন, বাঙ্কারে আশ্রয় নিয়েছেন তাঁরা।
আরও পড়ুন:
পবনের বাড়িতে তাঁর বাবা-মা, স্ত্রী সুষমা, এক পুত্র এবং এক কন্যা রয়েছেন। পুত্র অভিষেকের বয়স ২২ বছর। কন্যা অনামিকার বয়স ২১ বছর। ধর্মশালায় স্নাতকস্তরে পড়াশোনা করছেন পবনের পুত্র। অভিষেক জানিয়েছেন, রোজ সকালে বাবা মেসেজ করতেন তাঁকে। শনিবার আর সেই মেসেজ আসেনি। এর পরেই সেনার উচ্চপদস্থ এক কর্তা তাঁকে ফোন করে জানান যে, পবনের মাথায় চোট লেগেছে। কয়েক ঘণ্টা পরে তাঁদের ফোন করে পবনের মৃত্যুসংবাদ দেওয়া হয়। রবিবার শাহপুরে রাষ্ট্রীয় মর্যাদায় পবনের শেষকৃত্য হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা