Advertisement
E-Paper

‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ ভিডিয়ো বিতর্ক: হিমন্ত-মামলার শুনানি কবে? তারিখ জানাল সুপ্রিম কোর্ট

সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অসম বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট হওয়া ওই ভিডিয়োকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৬
Supreme Court to hear pleas against Assam Chief Minister Himanta Himanta Biswa Sarma over shooting video on February 16

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। —ফাইল চিত্র।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ ভিডিয়ো বিতর্ক এখন সুপ্রিম কোর্টে। গত মঙ্গলবারই এই সংক্রান্ত জনস্বার্থ মামলা গ্রহণ করেছিল দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। তবে কবে শুনানি হবে, তা সে দিন জানানো হয়নি। এ বার সেই মামলার শুনানির দিন জানাল সুপ্রিম কোর্ট।

হিমন্ত-মামলা রাখা হয়েছে সুপ্রিম কোর্টের সোমবারের শুনানির তালিকায়। আগামী ১৬ ফেব্রুয়ারি এই মামলা শুনবে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ।

সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অসম বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট হওয়া ওই ভিডিয়োকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। তবে বিতর্ক শুরু হতেই সমাজমাধ্যম থেকে ওই ভিডিয়োটি সরিয়ে দেয় বিজেপি। তার পরেও বিতর্ক পিছু ছাড়েনি। একদল বামপন্থী নেতা হিমন্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেন। গত মঙ্গলবার সেই মামলা গ্রহণ করলেও প্রধান বিচারপতির প্রশ্নের মুখে পড়েন মামলাকারীরা।

দৃষ্টি আকর্ষণ করে হিমন্তের ভিডিয়ো-কাণ্ডে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের আর্জি জানিয়েছিলেন মামলাকারীদের আইনজীবী নিজাম পাশা। তিনি দাবি করেন, ওই ভিডিয়ো প্রকাশের পরেও কোনও এফআইআর হয়নি। মামলাকারীর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বলেছিলেন, ‘‘নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই ভোটের কিছুটা অংশ সুপ্রিম কোর্টেও লড়া হয়ে যায়। এটাই সমস্যা।’’ তবে তিনি এ-ও জানান, মামলা গ্রহণ করা হচ্ছে। বিষয়টি দেখে শুনানির দিন জানানো হবে। সেই মামলারই শুনানির দিন জানা গেল।

Himanta Biswa Sarma Supreme Court of India Shooting Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy