Advertisement
E-Paper

পটনায় মুখ্যমন্ত্রী নীতীশের বাসভবনের সামনে দুর্ঘটনা, পুলিশের টহলরত ভ্যানে বেপরোয়া এসইউভির ধাক্কা, আহত এক

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছিল একটি পিসিআর ভ্যান। আচমকাই একটি কালো রঙের এসইউভি বেপরোয়া গতিতে এসে ব্যারিকেড ভেঙে পুলিশের গাড়িতে ধাক্কা মারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৫
(বাঁ দিকে) বেপরোয়া সেই এসইউভি। পুলিশের এই গাড়িতে ধাক্কা মারে এসইউভি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) বেপরোয়া সেই এসইউভি। পুলিশের এই গাড়িতে ধাক্কা মারে এসইউভি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

পটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনের সামনে দুর্ঘটনা ঘটল রবিবারে। বেপরোয়া একটি এসইউভি পুলিশের টহলরত ভ্যানে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন এক পুলিশকর্মী। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে কয়েক হাত দূরে ব্যারিকেড করা ছিল। যে হেতু এটি ভিভিআইপি এলাকা, তাই নিরাপত্তার কড়াকড়ি থাকে। কিন্তু তার পরেও কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছিল একটি পিসিআর ভ্যান। আচমকাই একটি কালো রঙের এসইউভি বেপরোয়া গতিতে এসে ব্যারিকেড ভেঙে পুলিশের গাড়িতে ধাক্কা মারে। গাড়িতে তখন কয়েক জন পুলিশকর্মী ছিলেন। গাড়ির বাইরেও কয়েক দাঁড়িয়ে ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন এক পুলিশকর্মী। দু’টি গাড়িরই সামনের দিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পটনা ট্রাফিকের ডেপুটি পুলিশ সুপার অজিত কুমার জানিয়েছেন, এসইউভি চালকের গাফিলতিতেই এই দুর্ঘটনা। চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক পুলিশকর্মী জানিয়েছেন, গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে, সেটি গার্ডরেল ভেঙে পুলিশের গাড়িতে ধাক্কা মেরে রাস্তার উল্টোদিকের ফুটপাথে উঠে পড়ে। পটনা পুলিশের শক্তি সুরক্ষা দলের গাড়িতে ধাক্কা মারে ওই এসইউভি।

Accident Nitish Kumar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy