পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ফোন করলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। আমেরিকার বিদেশ দফতর থেকে একটি বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, শুক্রবার (আমেরিকার স্থানীয় সময়) পাক সেনাপ্রধানের সঙ্গে রুবিয়ো কথা বলেছেন। ভারত এবং পাকিস্তান উভয়পক্ষকেই উত্তেজনা প্রশমনের রাস্তা খোঁজার জন্য অনুরোধ করছে ওয়াশিংটন। তার জন্য প্রয়োজনে আমেরিকা সহায়তা করতেও প্রস্তুত। ভবিষ্যতে এই ধরনের সংঘাত এড়াতেও আলোচনার পথে হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
পহেলগাঁও হামলা এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহে প্রথম থেকেই কূটনীতির পথে হাঁটার বার্তা দিয়ে এসেছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পহেলগাঁও কাণ্ডের পরে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছিলেন। তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও একই বার্তা দেন। রুবিয়ো একাধিক বার কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশক দারের সঙ্গে। মার্কিন বিদেশসচিব ভারত এবং পাকিস্তানে তাঁর পরিপূরক পদাধিকারী জয়শঙ্কর বা দারের সঙ্গে কথা বলবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু শুক্রবার তিনি পাকিস্তানের বিদেশমন্ত্রীকে ফোন না-করে সরাসরি সেনাপ্রধানকে ফোন করেছেন। যা কিছুটা অস্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা শনিবার সকালে ‘অপারেশন বুনিয়ান-আন-মাসুর’ ঘোষণা করেছে পাকিস্তান। দাবি, এই অভিযানের অধীনে ভারতে একাধিক হামলা চালানো হয়েছে। ভারতের বিদ্যুৎঘাঁটিতে সাইবার হানার দাবিও করছে পাকিস্তান। ভারত সরকারের তরফে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে শনিবার কাকভোর থেকে ‘হেভি শেলিং’ চলছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে। জম্মুর শম্ভু মন্দিরে পাক গোলা এসে পড়েছে। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে রাজৌরির উচ্চপদস্থ সরকারি আধিকারিক-সহ তিন জনের। পাক সংবাদমাধ্যমের দাবি, ভারত হামলা চালিয়েছে পাকিস্তানে। তিনটি পাকিস্তানি এয়ারবেসে ভারতের মিসাইল পড়েছে। তার মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নুর খান, সিন্ধ প্রদেশের সুক্কুর, চাকওয়ালের মুরিদ এয়ারবেস। দুই দেশের সম্পর্কের অবনতির মাঝে পাকিস্তানে ফোন করলেন রুবিয়ো।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা