স্টেশন চত্বরে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার করা হয়েছে এক কাগজকুড়ানি যুবককে। অভিযোগ, স্টেশনের মেঝেতে মায়ের পাশেই ঘুমিয়ে ছিল ওই শিশু। তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
ঘটনাটি নবি মুম্বইয়ের পানভেল রেলস্টেশনের। গত ২ মার্চ ভোররাতে স্টেশনের মেঝেতে শুয়েছিল শিশুটি। তার পাশেই ঘুমোচ্ছিলেন তার মা। অভিযোগ, ঘুমন্ত শিশুকে কোলে তুলে নিয়ে যান স্টেশনের কাগজকুড়ানি। স্টেশনের ধারেই শিশুকে নিয়ে গিয়ে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে শিশুর কান্নার শব্দে তার মায়ের ঘুম ভেঙে যায়। তিনি স্টেশনের পাশ থেকে শিশুকে উদ্ধার করে আনেন। শিশুর বাবা এবং মা পরে থানায় যান। পুলিশের কাছে তাঁরা অভিযোগ দায়ের করেন। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
-
স্মার্টফোন কিনলে বিয়ার ফ্রি! গ্রাহকদের জন্য এমন প্রস্তাব দিয়ে গ্রেফতার দোকান মালিক
-
পাকিস্তানে সেনা কনভয়ে আইইডি বিস্ফোরণ বালুচিস্তান লিবারেশন ফ্রন্টের, হত কমপক্ষে পাঁচ
-
বিজ্ঞাপনের ঝলমলে হাসি বদলে যায় কান্নায়, অটোয় বসে কেন ভেঙে পড়েন ‘পরম সুন্দরী’?
-
সঙ্গমের উত্তেজনায় ফেটে যায় মস্তিষ্কের রক্তনালি, মাত্রাতিরিক্ত অর্গ্যাজ়মে মৃত্যু হয় যুবকের!
ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে পকসো আইনেও মামলা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। পানভেল স্টেশনের জিআরপির তরফে সিনিয়র ইনস্পেক্টর প্রবীণ পদ্বই জানান, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কখন, কী ভাবে তিনি বাবা, মায়ের চোখ এড়িয়ে শিশুটিকে তুলে নিয়ে গিয়েছিলেন, তাঁদের উপর তাঁর আগে থেকে কোনও আক্রোশ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।