Advertisement
E-Paper

ভোর রাতে বাস-ট্রাকের সংঘর্ষ, পুনের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত চার

রবিবার ভোর প্রায় ৩টে নাগাদ পুনের নারহের কাছে পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে বেসরকারি বাসের ধাক্কা লাগে। তার জেরে মৃত চার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ১১:৫০
image of accident

রবিবার সকালে পুনের নারহের কাছে পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কে এই দুর্ঘটনা হয়েছে। ছবি: সংগৃহীত।

ট্রাক এবং বাসের ধাক্কা। মারা গেলেন চার জন। আহত অন্তত ২২। রবিবার সকালে পুনের নারহের কাছে পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কে এই দুর্ঘটনা হয়েছে।

দুর্ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘রবিবার ভোর প্রায় ৩টে নাগাদ পুনের নারহের কাছে পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে বেসরকারি বাসের ধাক্কা লাগে। তার জেরে মৃত চার। আহত ২২ জন।’’ আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

গত ১৫ এপ্রিল মহারাষ্ট্রের রায়গড়ের খোপোলিতে ভয়াবহ এক দুর্ঘটনা হয়। সেখানে খাঁড়িতে পড়ে গিয়েছিল বাস। ঘটনায় মারা গিয়েছিলেন ১২ জন। আহত ২৫ জন। রায়গড় পুলিশের তরফে জানানো হয়েছে, বাসে ছিলেন ৪০ থেকে ৪৫ জন। ক্রেন দিয়ে বাসটিকে তুলে যাত্রীদের উদ্ধার করা হয়। গোরেগাঁও থেকে বেসরকারি বাসটি পুণে গিয়েছিল। বাসে ছিলেন একটি সংগঠনের কয়েক জন সদস্য। বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা পুণে গিয়েছিলেন। ফেরার সময় এই দুর্ঘটনা।

Road Accident Pune collision
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy