Advertisement
E-Paper

স্পা-এর আড়ালে দেহ ব্যবসার রমরমা! দিল্লিতে পুলিশের পাতা ফাঁদে পর্দাফাঁস, ধৃত দুই

গোপন সূত্রে খবর পেয়ে ওই স্পা পার্লারে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। স্পায়ের ম্যানেজার পলাতক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ১৯:০৯
representative photo of spa

গত দু’বছর ধরে দিল্লির ওই এলাকায় স্পা পার্লারটি চলছিল বলে জানিয়েছে পুলিশ। প্রতীকী ছবি।

স্পা-এর আড়ালে রমরমিয়ে চলত দেহব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালাতেই দিল্লির ওই স্পা পার্লারের পর্দাফাঁস করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ২ যুবককে। ঘটনাটি দিল্লির নির্মাণ বিহার এলাকার। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

ধৃত ২৪ বছরের রামসাগর ঝিলমিল কলোনির বাসিন্দা। অপর ধৃত ২০ বছরের দীপক বিশ্বাস নগর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ওই চক্রকে ধরতে অভিযান চালিয়েছিল পূর্ব দিল্লি এবং প্রীত বিহার থানার পুলিশ।

গত ২৪ মার্চ ওই স্পায়ের কথা জানতে পারে পুলিশ। তার পরই স্পা পার্লারের পর্দাফাঁস করতে এক ব্যক্তিকে গ্রাহক হিসাবে সেখানে পাঠিয়েছিলেন তদন্তকারীরা। দরাদরি করে স্পা করানোর জন্য ১ হাজার টাকার চুক্তি করেন পুলিশের পাঠানো ওই ব্যক্তি। এর পর ওই ব্যক্তিকে স্পা পার্লারের পক্ষ থেকে ৯ কিশোরীকে দেখানো হয়। তাদের মধ্যে কাকে পছন্দ, সেটা জানতে চাওয়া হয় ওই ব্যক্তির কাছ থেকে। যৌন সংসর্গের জন্য ওই ব্যক্তির কাছ থেকে অতিরিক্ত ২ হাজার টাকা নেওয়া হয়। এর পরই ওই ব্যক্তি পুলিশকে গোপনে খবর পাঠান। সেই মতো স্পা পার্লারে যায় পুলিশের দল।

পুলিশ সূত্রে খবর, গত ২ বছর ধরে ওই এলাকায় স্পা পার্লারটি চলছিল। স্পায়ের ম্যানেজার অজয় সিংহ নিখোঁজ। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Spa Crime police national news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy