ভারত-পাক সম্পর্কের শীতলতা নিয়ে এ বার মুখ খুললেন ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি। তাঁর দাবি, ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক মেরামতির জন্য আমেরিকার সঙ্গে কাজ করছে ব্রিটেনও। ল্যামি বর্তমানে দু’দিনের সফরে পাকিস্তানে রয়েছেন। শনিবার ইসলামাবাদে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটেনের বিদেশমন্ত্রী জানান, ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি স্থায়ী সংঘর্ষবিরতি নিশ্চিত করতে চাইছে ব্রিটেন। এই নিয়ে আমেরিকার প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে তারা। পাশাপাশি, ভারত এবং পাকিস্তানের মধ্যে ‘আস্থা’ ফেরানো এবং আলোচনার পথ খোলার জন্যও আমেরিকার সঙ্গে কাজ করছে ব্রিটেন।
রয়টার্সকে ল্যামি বলেন, “একটি স্থায়ী সংঘর্ষবিরতি নিশ্চিত করতে, আলোচনার পথ খুলতে এবং কী ভাবে উভয় পক্ষের মধ্যে আস্থা ফেরানো যায়, তা নিয়ে আমরা আমেরিকার সঙ্গে কাজ চালিয়ে যাব।” বস্তুত, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে দাবি করেছেন ভারত এবং পাকিস্তানকে সংঘর্ষবিরতিতে রাজি করানোর জন্য তাঁর প্রশাসনের একটি ভূমিকা ছিল। তাঁর দাবি, সংঘর্ষবিরতি বন্ধ না-হলে দু’দেশের সঙ্গে আমেরিকার ব্যবসা বন্ধ হয়ে যাবে, এমন মন্তব্যও করা হয়েছিল। যদিও ট্রাম্পের ওই দাবি নস্যাৎ করে দিয়েছে ভারত সরকার। বিদেশ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, গত ৭-১০ মে (ভারত-পাক সংঘর্ষের সময়) আমেরিকার সঙ্গে ভারতের কোনও আলোচনায় কখনোই ব্যবসার প্রসঙ্গ আসেনি।
পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের যোগ রয়েছে বলে অভিযোগ ভারতের। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। তাদের দাবি, ওই ঘটনায় কোনও তৃতীয় পক্ষ তদন্ত করুক। এই উত্তেজনার আবহেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চিহ্নিত ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সামরিক বাহিনী। ওই সময় পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটিতে হামলা হয়নি। তার পরেও ভারতের উপর হামলা করে পাকিস্তান এবং তার জবাব দেয় ভারতও। চার দিনের সামরিক সংঘর্ষের পরে গত ১০ মে দু’পক্ষই সংঘর্ষবিরতিতে রাজি হয়।
আরও পড়ুন:
তার পরে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে যদি আলোচনা হয়, তবে তা হবে শুধুমাত্র সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গে। বস্তুত, গত মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকও নীতিগত অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ঘটনাচক্রে, সম্প্রতি কাশ্মীর সমস্যার সমাধান করতে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। তবে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিষয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক স্তরেই কথাবার্তা হবে। এটি ভারতের দীর্ঘদিনের ঘোষিত অবস্থান। এই অবস্থানে কোনও বদল হয়নি। পাকিস্তান যে বেআইনি ভাবে জম্মু ও কাশ্মীরের কিছু অংশ দখল করে রেখেছে, সে কথাও স্পষ্ট করে দিয়েছিল বিদেশ মন্ত্রক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা