Advertisement
E-Paper

করোনার ব্রিটেনের প্রজাতির থেকে ভারতীয় প্রজাতি বেশি ছোঁয়াচে নয়, দাবি গবেষণায়

গত ডিসেম্বর থেকে ব্রিটেনে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করে করোনা ভাইরাসের একটি বিশেষ প্রজাতি। বলা হয়, এটির মারণ ক্ষমতা তেমন না হলেও ভাইরাসের প্রজাতিটি দ্রুত ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২১ ১২:৫৬

প্রতীকী ছবি।

ব্রিটেনের করোনা ভাইরাসের প্রজাতি (বি.১.১.৭) ও ভারতীয় প্রজাতি (ডি৬১৪জি)-এর সংক্রমণের ক্ষমতায় ফারাক নেই। সম্প্রতি পুণে ইনস্টিটিউট অব ভাইরোলজির একটি গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

গত ডিসেম্বর থেকে ব্রিটেনে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করে করোনা ভাইরাসের একটি বিশেষ প্রজাতি। বলা হয়, এটির মারণ ক্ষমতা তেমন না হলেও ভাইরাসের প্রজাতিটি দ্রুত ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। সেই কারণে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করোনা প্রজাতিতে আক্রান্ত রোগীদের সন্ধান পাওয়া গিয়েছে। তারপরই ব্রিটেনের করোনা প্রজাতি ও ভারতের করোনা প্রজাতির মধ্যে তুলনামূলক পর্যালোচনা শুরু হয়েছে।

তাঁরা সিরিয়ান হ্যামস্টারের প্রজাতির উপর করোনা সংক্রমণের পরীক্ষা চালিয়েছিলেন। তাঁরা দুটি দলে হ্যামস্টারদের বিভক্ত করে একটি দলের শরীরে ব্রিটেনের করোনা প্রজাতির ভাইরাস প্রয়োগ করেছেন ও অন্য দলে ভারতীয় প্রজাতির ভাইরাস প্রয়োগ করেন। তারপর আরও ছোট দলে বিভক্ত করে দেখার চেষ্টা করা হয়েছে, এরা রোগ ছড়াতে কতটা সক্ষম। একটি বদ্ধ জায়গায়, খাঁচার মধ্যে রেখে এই সংক্রমণ পরীক্ষা করে দেখা হয়। রোগের ফলে হ্যামস্টারগুলির শরীরে কী পরিবর্তন দেখা দিচ্ছে, ওজন কতটা কমছে, কতটা রোগে কাবু হচ্ছে হ্যামস্টারগুলি, সেটিও পরীক্ষা করে দেখা হয়।

কিন্তু দেখা যায়, ব্রিটেনের প্রজাতির বা ভারতীয় প্রজাতির (ডি৬১৪জি) মধ্যে তেমন কোনও ফারাক নেই। কোনও একটি বেশি ছড়িয়ে প়ড়ছে, কোনও একটি কম, এমনও নয়। দুটিই মোটামুটি একই রকমের সংক্রমণের ক্ষমতা রাখে।

coronavirus COVID 19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy