ভারত ও ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তিকে ‘মা’ এবং ভারত ও ইউরোপের ২৭টি দেশকে ‘সন্তান’ বলে সম্বোধন করলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। শনিবার তাঁর দাবি, নয়া বাণিজ্য চুক্তি মায়ের মতোই সন্তানদের প্রতি সহানুভূতিশীল হয়ে ভালবেসে আগলে রাখবে।
ভারত ও ইউরোপ দু’পক্ষই লাভবান হবে দাবি করে তিনি জানান, আগামী পাঁচ বছরে ভারত থেকে ইউরোপে পণ্য রফতানি হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হতে পারে। প্রায় ৯৯ শতাংশ পণ্য রফতানিতে কোনও শুল্ক দিতে হবে না ভারতকে। তিনি আরও জানান, ২৭ জানুয়ারি চুক্তি সম্পন্ন হয়েছে। সম্ভবত চলতি বছরেই তা বাস্তবায়িত হয়ে যাবে। এর ফলে ভারত ও ইউরোপীয় মহাদেশের ২৭টি দেশের ২০০ কোটি মানুষের জন্য মুক্ত বাজারের রাস্তা প্রশস্ত হবে।
আরও পড়ুন:
ইউরোপে রফতানি করে ভারতের চর্ম, খেলাধুলোর পোশাক, খেলনা, সামুদ্রিক পণ্য ব্যবসায়ীরা বেশি লাভবান হবেন। ভারতের আশা ২০৩২ সালের মধ্যে ২ লক্ষ কোটি টাকার পণ্য ইউরোপে রফতানি সম্ভব হবে।