Advertisement
E-Paper

Kedarnath Yatra: কেদারনাথ যাত্রা স্থগিত রাখল উত্তরাখণ্ড, ভারী বৃষ্টির সতর্কতা জারি

সোমবার সকাল থেকে রুদ্রপ্রয়াদে তাপমাত্রা নামতে শুরু করে। রবিবারে তুষারপাতও হয়েছে। চরম আবহাওয়ার মধ্যেও পুণ্যার্থীদের ঢল কমেনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০২২ ১৮:৫২
কেদারনাথ। ছবি: পিটিআই।

কেদারনাথ। ছবি: পিটিআই।

দু’দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না উত্তরাখণ্ড সরকার। তাই কেদারনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।

রুদ্রপ্রয়াগের সিও প্রমোদ কুমার জানিয়েছেন, হেঁটে যে সব পুণ্যার্থী কেদারনাথে যাচ্ছেন তাঁদের আপাতত যেতে নিষেধ করা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে হোটেলে ফিরে যাওয়ার জন্য। তিনি বলেন, “দু’দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। গুপ্তকাশী থেকে আসা পাঁচ হাজার পুণ্যার্থীকে আটকে দেওয়া হয়েছে। হেলিকপ্টার পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।”

সোমবার সকাল থেকে রুদ্রপ্রয়াদে তাপমাত্রা নামতে শুরু করে। রবিবারে তুষারপাতও হয়েছে। চরম আবহাওয়ার মধ্যেও পুণ্যার্থীদের ঢল কমেনি। তার উপরে দু’দিন বৃষ্টির সতর্কতা জারি করায় পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে। তাই আগেভাগেই কেদারনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার।

Uttarakhand Kedarnath Yatra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy