Advertisement
E-Paper

Mumbai Rain: স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি, রেললাইন যেন নদী, জলের তলায় রাস্তা, বৃষ্টিতে বেহাল মুম্বই

স্রোতের মতো জল বয়ে যাচ্ছে মূল রাস্তা দিয়ে। তার তীব্রতা এতটাই যে রাস্তার পাশে দাঁড় করানো গাড়িকেও ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১২:১২
ছবি: টুইটার থেকে।

ছবি: টুইটার থেকে।

শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে বিধ্বস্ত মুম্বই। মূল শহর তো বটেই, তার পাশাপাশি মুম্বইয়ের শহরতলী এলাকাগুলিতেও রাস্তাঘাট জলের নীচে। স্রোতের মতো জল বয়ে যাচ্ছে মূল রাস্তা দিয়ে। তার তীব্রতা এতটাই যে রাস্তার পাশে দাঁড় করানো গাড়িকেও ভাসিয়ে নিয়ে যাচ্ছে। রবিবার তেমনই একটি দৃশ্য নেটমাধ্যমে প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই। মুম্বই বোরিভালি পূর্ব এলাকার মূল রাস্তা দিয়ে গাড়ির ও ভাবে ভেসে যাওয়ার দৃশ্য দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকরা। আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, মুম্বইয়ে আগামী আরও পাঁচ দিন এ রকমই টানা ভারী বৃষ্টি হবে।

২০১৯ সালে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড করেছিল মুম্বই। সে বছর ২ জুলাই ২৪ ঘণ্টায় ৩৭৫.২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। রেকর্ড বলছে, শনিবার রাত ৮টা থেকে রাত ২টো পর্যন্ত ৬ ঘণ্টায় মুম্বই শহরে ১৫৬.৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যদি এই হারে বৃষ্টিপাত চলতে থাকে তবে আশঙ্কা করা হচ্ছে ২০১৯ সালের ভয়াবহ বৃষ্টির রেকর্ডকেও ছাপিয়ে যেতে পারে মুম্বই।

বৃষ্টিতে মুম্বইয়ে ট্রেন পরিষেবাও বন্ধ হয়েছে। একটি বেসরকারি সংবাদ সংস্থার প্রকাশিত ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুম্বইয়ের সেন্ট্রাল রেলস্টেশনে দু’টি প্ল্যাটফর্মের মাঝ বরাবর রেললাইনের উপর দিয়ে নদীর মতো প্রবল বেগে জল যাচ্ছে। বৃষ্টি সংক্রান্ত বেশ কয়েকটি দুর্ঘটনায় মুম্বইয়ের চেম্বুর, ভিখরোলিতে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বৃহন্মুম্বই কর্পোরেশন। এ ছাড়াও চুনাভাট্টি, সিওন দাদর, গাঁধী মার্কেট, কুর্লা এবং চেম্বুরের বেশির ভাগ এলাকাই জলমগ্ন বলে জানিয়েছে তারা।

car Viral rainfall Mumbai Floods
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy