Advertisement
E-Paper

Mumbai: ভারী বৃষ্টিতে ভাসছে মুম্বই, জলমগ্ন বিভিন্ন এলাকা, বিঘ্নিত ট্রেন-বাস পরিষেবা

ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের বিভিন্ন এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলমগ্ন বিভিন্ন রাস্তা। দুটি বাড়ি ভেঙে পড়েছে। হতাহতের খবর নেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৩:৪৬
ছবি পিটিআই।

ছবি পিটিআই।

প্রবল বৃষ্টিতে ভাসছে মায়ানগরী। ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এর জেরে ট্রেন ও বাস পরিষেবা বিঘ্নিত হয়েছে। আবহাওয়া দফতরের তরফে বিভিন্ন এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, নীচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। কুরলা, চেম্বুর, দাদর, আন্ধেরিতে ভারী বৃষ্টি হয়েছে। হিন্দমাতা, পারেল, হাজি আলি, গাঁধী মার্কেট, বান্দ্রা এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়েছে। কয়েকটি রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে।

বিভিন্ন এলাকায় এক হাঁটু জল জমে গিয়েছে। যার জেরে যানজটে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। কালবাদেবী ও সিয়ন এলাকায় দুটি বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। তবে কেউ হতাহত হননি। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্র ও শনিবার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

mumbai Raining weather weather news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy