Advertisement
E-Paper

Acid Attack on Woman: অন্য মেয়েকে পালাতে সাহায্য! তরুণীকে মারধর করে চোখে অ্যাসিড ঢেলে ‘শাস্তি’

মারধর করা হয়েছে তরুণীর ভাইকেও। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তরুণী। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১২:২১
দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা তরুণীর

দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা তরুণীর প্রতীকী চিত্র

গ্রামের একটি মেয়েকে এক যুবকের সঙ্গে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে ২১ বছরের এক তরুণীকে বেধড়ক মারধর করল গ্রামবাসীরা। মারধরের পরে তাঁর চোখে অ্যাসিড ঢেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। মারধর করা হয়েছে তাঁর ভাইকেও। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তরুণী। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের পান্না জেলার বারাউহা গ্রামে। তরুণীর অভিযোগ, বুধবার রাতে তাঁকে ও তাঁর ভাইকে গ্রামের কয়েক জন অপহরণ করে। তার পরে তাঁদের কাছের একটি জঙ্গলে নিয়ে গিয়ে মারধর করা হয়। বেধড়ক মারধরের পরে এক জন তাঁর চোখে অ্যাসিড ঢেলে দেয়। তার পরে তাঁদের জঙ্গলে ফেলে রেখেই পালিয়ে যায় অভিযুক্তরা।

তরুণী জানিয়েছেন, কোনও রকমে গ্রামে ফেরেন তাঁরা। পরিবারের সদস্যরা প্রথমে তাঁদের পান্না জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তরুণীকে পরে রেওয়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তরুণীর চোখ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর চোখে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি আদৌ দেখতে পাবেন কি না, তা চোখের ব্যান্ডেজ খোলার পরেই বোঝা যাবে।

পান্না জেলার পুলিশ সুপার ধর্মরাজ মীণা জানিয়েছেন, তরুণীর বয়ান রেকর্ড করে অভিযোগ দায়ের করা হয়েছে। পাঁচ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এখনও বাকিদের খোঁজ চলছে। শীঘ্রই তাদেরও গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Acid Attack beaten Madhyapradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy