Advertisement
E-Paper

নাবালককে মদ খাইয়ে যৌন উত্তেজক ভিডিয়ো দেখিয়ে শারীরিক সম্পর্ক, মহিলার বিরুদ্ধে অভিযোগ

নাবালককে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করেছেন নাবালকের মা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ১৮:৪২
A Boy allegedly assaulted by a woman in Maharashtra

নাবালককের মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। প্রতীকী ছবি।

১৬ বছরের নাবালকের সঙ্গে যৌন সম্পর্ক ৩২ বছরের মহিলার। এ কথা জানতে পেরে মহিলার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করলেন নাবালকের মা। ঘটনাটি মহারাষ্ট্রের ঠাণে এলাকার। নাবালকের মায়ের অভিযোগের ভিত্তিতে সোমবার মামলা রুজু করেছে পুলিশ।

মহারাষ্ট্রের নাসিকে নাবালকের এক আত্মীয়ের প্রতিবেশী ওই মহিলা। সেই সূত্রে ওই মহিলার সঙ্গে আলাপ হয় নাবালকের। পুলিশ সূত্রে খবর, প্রায়ই মুম্বইয়ে যেতেন ওই মহিলা। নাবালকের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে ওঠে। অভিযোগ, নাবালককে মদ খাওয়ানোর পর যৌন উত্তেজক ভিডিয়ো দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তেন ওই মহিলা।

যৌনতার এই নেশায় মেতেছিল নাবালকও। স্কুল কামাই করে ওই মহিলার সঙ্গে নাসিকে গিয়ে প্রায়ই দেখা করত সে। ২০১৯ সাল থেকে ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত নাবালকের সঙ্গে ওই মহিলার সম্পর্ক ছিল। এ কথা জানতে পারার পরই পুলিশের দ্বারস্থ হন নাবালকের মা।

পকসো আইনে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Crime national news police Love Affair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy