Advertisement
E-Paper

Crime: আয়ুর্বেদ মাসাজ নিতে গিয়ে ধর্ষিতা নেদারল্যান্ডসের তরুণী, গ্রেফতার যুবক

পুলিশ সূত্রে খবর, কিছু দিন আগে রাজস্থানে বেড়াতে আসেন নেদারল্যান্ডসের ওই তরুণী। জয়পুরের একটি হোটেলে ওঠেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২২ ১৪:৫১
রাজস্থানে বেড়াতে এসে ধর্ষণের অভিযোগ নেদারল্যান্ডসের তরুণীর।

রাজস্থানে বেড়াতে এসে ধর্ষণের অভিযোগ নেদারল্যান্ডসের তরুণীর। প্রতীকী ছবি।

ভারতে বেড়াতে এসে ধর্ষণের অভিযোগ তুললেন নেদারল্যান্ডসের এক তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে কেরলের এক যুবককে গ্রেফতার করল জয়পুর পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কিছু দিন আগে রাজস্থানে বেড়াতে আসেন নেদারল্যান্ডসের ওই তরুণী। ছিলেন রাজধানীর জয়পুরের একটি হোটেলে। ওই হোটেলে আয়ুর্বেদিক মাসাজ নিতে যান অভিযোগকারিণী। সেখানে তাঁকে এক কর্মী ধর্ষণ করেন বলে অভিযোগ।

ঘটনার পর সিন্ধি ক্যাম্প থানার পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। এর পর ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, ওই অভিযুক্ত হোটেলে দীর্ঘদিন কাজ করেন। আদতে তিনি কেরলের বাসিন্দা। পুলিশ তাঁকে খুঁজছে, এই খবর পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি। তবে রাস্তা থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Crime rape Jaipur Rajasthan Netherlands
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy