Advertisement
E-Paper

ছ’বছরের মেয়ের হাত ধরে ছ’তলা থেকে ঝাঁপ তরুণীর, প্রাণ গেল দু’জনেরই

বহুতলের এক তলায় থাকেন তরুণী। শনিবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ ছ’বছরের মেয়ের হাত ধরে লিফটে উঠে ছাদে যান। কিছুক্ষণ পরেই জোরে শব্দ শুনতে পান নিরাপত্তারক্ষী এবং বহুতলের অন্য বাসিন্দারা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ২২:৩১
৬ বছরের মেয়ের হাত ধরে ছাদ থেকে ঝাঁপ মায়ের।

৬ বছরের মেয়ের হাত ধরে ছাদ থেকে ঝাঁপ মায়ের। —প্রতীকী ছবি

ছ’বছরের মেয়ের হাত ধরে ছ’তলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ তরুণীর। পড়েই তৎক্ষণাৎ মৃত্যু মা ও মেয়ের। পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ২৮ বছরের তরুণী। মুম্বইয়ের মীরা রোডের ঘটনা।

অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বহুতলের এক তলায় থাকতেন তরুণী। শনিবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ ছ’বছরের মেয়ের হাত ধরে লিফটে উঠে ছাদে যান। কিছুক্ষণ পরেই জোরে শব্দ শুনতে পান নিরাপত্তারক্ষী এবং বহুতলের অন্য বাসিন্দারা। ছুটে এসে দেখেন, বহুতলের সামনেই পড়ে রয়েছে মা ও মেয়ের রক্তাক্ত দেহ। বহুতলের পাশেই তরুণীর স্বামীর মুদি দোকান রয়েছে। সেখানে ছুটে গিয়ে তাঁকে খবর দেন রক্ষী। শুনে ছুটে আসেন সুরেশ নামে ওই ব্যক্তি। স্ত্রী এবং সন্তানকে ভক্তিবেদান্ত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।

পণ্ডিত ভীমসেন জোশি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। বহুতলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Suicide mumbai woman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy