Advertisement
E-Paper

দিল্লিতে প্রৌঢ়াকে গুলি করে খুনের অভিযোগ উঠল তাঁর কন্যার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে

অভিযুক্ত যুবকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। হামলার পর থেকেই পলাতক ওই যুবক। কী কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১০:২১
representative photo of deadbody

—প্রতীকী চিত্র।

প্রৌঢ়াকে খুনের অভিযোগ উঠল তাঁর কন্যার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির সারাই রোহিল্লা এলাকায়। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, নিহত প্রৌঢ়ার নাম পুনম (৫৫)। বুধবার বিকেলে ওই প্রৌঢ়াকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে তাঁর কন্যার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। অঙ্কিত কৌশিক নামে ওই যুবকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি।

পুলিশ সূত্রে খবর, হামলার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। কী কারণে হামলা তা এখনও স্পষ্ট নয়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Crime police Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy