Advertisement
E-Paper

পঞ্জাবে হাইওয়ের ধার থেকে মহিলার বাক্সবন্দি আধপোড়া দেহ উদ্ধার! দু’দিন ধরে বাড়িতে রাখার পর ফেলে আসেন, ধৃত বন্ধু

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম স্বপ্না ওরফে মালিকা। তিনি মোগা জেলার বাঘাপুরানার বাসিন্দা। কিন্তু থাকতেন বঠীন্ডায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, স্বপ্নার সঙ্গে এক যুবকের পরিচয় ছিল বঠীন্ডায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৬
এই বাক্স থেকেই উদ্ধার হয় মহিলার দেহ। ছবি: সংগৃহীত।

এই বাক্স থেকেই উদ্ধার হয় মহিলার দেহ। ছবি: সংগৃহীত।

পঞ্জাবে হাইওয়ের ধারে শনিবার সকালে একটি সুটকেস পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুটকেস খুলতেই এক মহিলার আধপোড়া দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, বঠীন্ডা-ফাজিল্কা হাইওয়েতে বেহমান দিওয়ানার কাছে ওই সুটকেস উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম স্বপ্না ওরফে মালিকা। তিনি মোগা জেলার বাঘাপুরানার বাসিন্দা। কিন্তু থাকতেন বঠীন্ডায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, স্বপ্নার সঙ্গে এক যুবকের পরিচয় ছিল বঠীন্ডায়। তাঁর সঙ্গেই বেশি মেলামেশা করতেন। প্রিন্স কুমার নামে সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তকারী এক আধিকারিকের দাবি, প্রিন্সকে জেরা করে জানা গিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি তাঁর বাড়িতে এসেছিলেন স্বপ্না। তাঁরা দু’জনে ভাল বন্ধু। অভিযোগ, স্বপ্নাকে নিজের বাড়িতেই খুন করেন প্রিন্স। তার পর সেই দেহ দু’দিন ধরে নিজের বাড়িতে রেখে দেন। শুধু তা-ই নয়, প্রমাণ লোপাটের জন্য স্বপ্নার দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তার পর আধপোড়া দেহ একটি সুটকেসে ঢুকিয়ে হাইওয়ের ধারে ফেলে দিয়ে চলে আসেন। দু’দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল সেই সুটকেস। হাইওয়ে হওয়ায় কারও নজরে পড়েনি। কিন্তু শনিবার সকালে স্থানীয় কয়েক জনের নজরে পড়ে। সুটকেস থেকে পচা গন্ধ বার হচ্ছিল। সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন তাঁরা। তার পরই ওই মহিলার দেহ উদ্ধার হয়। কিন্তু কেন স্বপ্নাকে খুন করা হল, সেই বিষয়টি স্পষ্ট নয়। অভিযুক্তকে জেরা করে খুনের কারণ জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Punjab
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy