Advertisement
E-Paper

অস্ত্র ধুমল

বিজেপিকে নিশানা করতে এ বার হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধুমল ও তাঁর ছেলে অনুরাগ ঠাকুরকে বেছে নিল কংগ্রেস।

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৫ ০২:৫২

বিজেপিকে নিশানা করতে এ বার হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধুমল ও তাঁর ছেলে অনুরাগ ঠাকুরকে বেছে নিল কংগ্রেস। দলীয় মুখপাত্র জয়রাম রমেশের দাবি, স্টেডিয়াম তৈরির জন্য সব নিয়ম ভেঙে হিমাচলপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধর্মশালায় ১৬ একরের একটি জমি বার্ষিক ১২ টাকা হারে লিজ দিয়েছিল প্রেমকুমার ধুমল সরকার। তখন ওই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন অনুরাগ। এখন তিনি বিসিসিআইয়ের সচিব।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy