Advertisement
E-Paper

টুকরো খবর

ক’দিন আগেই দাদা রাহুল গাঁধীর প্রশংসা করে বিজেপি নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছিলেন বরুণ গাঁধী। তাঁকেই আজ ভুল পথ থেকে ফেরানোর ডাক দিলেন দিদি প্রিয়ঙ্কা বঢরা। নিছক পরামর্শ নয়। একে সুলতানপুরের বিজেপি প্রার্থী বরুণের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক আক্রমণ হিসেবেই দেখছেন কংগ্রেস কর্মীরা।

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৪ ০৩:৪৭

বরুণকে ঠিক পথে ফেরানোর ডাক দিদির

নিজস্ব প্রতিবেদন

ক’দিন আগেই দাদা রাহুল গাঁধীর প্রশংসা করে বিজেপি নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছিলেন বরুণ গাঁধী। তাঁকেই আজ ভুল পথ থেকে ফেরানোর ডাক দিলেন দিদি প্রিয়ঙ্কা বঢরা। নিছক পরামর্শ নয়। একে সুলতানপুরের বিজেপি প্রার্থী বরুণের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক আক্রমণ হিসেবেই দেখছেন কংগ্রেস কর্মীরা। গাঁধী পরিবারের কেউ একে-অপরের বিরুদ্ধে আক্রমণ শানান না, এমনটাই দেখা গিয়েছে বারবার। আজ কিন্তু দেখা গেল সনিয়া গাঁধী ও তাঁর ছেলে-মেয়ে, তিন জনেই সভা করলেন রায়বরেলী, অমেঠী ও তার লাগোয়া সুলতানপুরের মানুষদের নিয়েও। সুলতানপুরবাসীর উদ্দেশে প্রিয়ঙ্কা সেখানে বলেন, “বরুণ ভুল পথে চলেছেন। আপনাদেরই তাঁকে ঠিক পথে ফেরাতে হবে।” ৪২ কিলোমিটার রোডশো করে রাহুল আজ অমেঠীতে মনোনয়নপত্র জমা দেন। সে পথের ১৬ কিলোমিটার অংশ একেবারে বরুণের কেন্দ্র সুলতানপুরের লাগোয়া। সেখানে বহু কংগ্রেস কর্মীই জড়ো হয়েছিলেন রাহুলকে স্বাগত জানাতে।

Advertisement

রজনীকান্তের বাড়ি যাবেন মোদী

তামিলনাড়ুর রাজনীতির সমীকরণ বদলাতে রবিবার দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের বাড়িতে যাচ্ছেন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী। অনেক দিন ধরেই রজনীকান্তের সমর্থন আদায়ের চেষ্টা করছে বিজেপি। কারণ, কোনও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও রজনীকান্তের আবেদন তাঁর অগণিত ভক্তকুলে প্রভাব ফেলে। ১৯৯৬ সালে ডিএমকে-কে সমর্থন করে জয়ললিতার বিরোধিতাই করেছিলেন রজনীকান্ত। তখন থেকেই জয়ললিতার সঙ্গে তাঁর সম্পর্ক মধুর নয়। যদিও ২০০৪ সালে রজনীকান্ত বিজেপি-এডিএমকে জোটকে সমর্থন করেছিলেন, কিন্তু ভোটারদের কাছে আবেদন জানাননি। এ বারে দক্ষিণে ছ’টি দলের ‘রামধনু’ জোট গড়ার পর বিজেপিও দক্ষিণে ভাল ফলের আশা করছে। এই অবস্থায় রজনীকান্তের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে সেই সম্ভাবনা বাড়ানোর চেষ্টা করছেন মোদী।

ভোট প্রচারে বেরিয়ে। শনিবার মথুরার রাস্তায়
বিজেপি প্রার্থী হেমা মালিনী। ছবি: পি টি আই

ক্লিক করুন..

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy