Advertisement
E-Paper

পণের জন্য স্ত্রীকে খুন, ধৃত যুবক

পণের দাবিতে স্ত্রীকে লোহার রড দিয়ে আঘাত করে খুন করলেন স্বামী। এমনই অভিযোগ উঠেছে করিমগঞ্জের পাথারকান্দি থানার চৌধুরী টিলা গ্রামে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আব্দুল আজিজ পালানোর চেষ্টা করলেও গ্রামবাসীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৫৫

পণের দাবিতে স্ত্রীকে লোহার রড দিয়ে আঘাত করে খুন করলেন স্বামী। এমনই অভিযোগ উঠেছে করিমগঞ্জের পাথারকান্দি থানার চৌধুরী টিলা গ্রামে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আব্দুল আজিজ পালানোর চেষ্টা করলেও গ্রামবাসীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় সূত্রে খবর, তিন বছর আগে নয়া গ্রামের আয়েশা বেগমকে বিয়ে করে আজিজ। সাত বছর আগেও সায়রুনেসা নামে এক মহিলাকে বিয়ে করেছিল সে। দুই স্ত্রীকে নিয়ে একই বাড়িতে থাকত আজিজ। অভিযোগ, সে দ্বিতীয় স্ত্রীর পরিবারের কাছে টাকা দাবি করত। আয়েশার পরিবারের সদস্যরা দু’একবার যৌতুকের টাকা দিলেও, পরে তা আর সম্ভব হয়নি। অভিযোগ, গত কাল রড দিয়ে বেধড়ক পিটিয়ে আয়েশাকে খুন করে আজিজ। আজ খবর ছড়ালে উত্তেজনা ছড়ায়। আজিজকে ধরেন এলাকাবাসী।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy